Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Weather Update: দু'দিনের মধ্যেই বাংলায় ঢুকবে বর্ষা! এল আবহাওয়ার বড় আপডেট

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল। সেদিক থেকে দেখতে গেলে সময়ের আগে অর্থাৎ জুনের অন্তত এক সপ্তাহ আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে ভারতের (India) মূল ভূখণ্ডে। 

Weather Update: দু'দিনের মধ্যেই বাংলায় ঢুকবে বর্ষা! এল আবহাওয়ার বড় আপডেট

ছবি-গুগল

শেষ আপডেট: 24 May 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকে পড়েছে। আগামী দু'দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। সপ্তাহজুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। তবে কি গরম থেকে রেহাই? কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন এই প্রতিবেদনে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল। সেদিক থেকে দেখতে গেলে সময়ের আগে অর্থাৎ জুনের অন্তত এক সপ্তাহ আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে ভারতের (India) মূল ভূখণ্ডে। ২৭ মে-র মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে।  একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতেও বর্ষা ঢুকে পড়বে। দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা আসে ১০ জুন। তবে আবহাওয়া দফতর দিনক্ষণ না জানালেও এবারে যে আগাম বর্ষা আসছে সেকথা বলাই যায়। পরিবেশ অনুকূল থাকলে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষার দেখা মিলবে।

রবিবার ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া- এই সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। দুই চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শুক্র ও শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

সপ্তাহান্তে কলকাতার (Kolkata Weather) আকাশ মেঘলা থাকবে। সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কম থাকবে। আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি বঙ্গবাসীর।  

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নিচের তিন জেলা- মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যগুলিতেও বৃষ্টি চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, কেরালা, আসাম, মেঘালয়, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে।


```