Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'পরেশজি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন...' মানতে পারছেন না অক্ষয়, চোখ ভিজল জলে!

অক্ষয়ের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়দর্শন বলেন, “পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল। ও আমাকে বলেছিল, ‘প্রিয়ন, উনি আমাদের সঙ্গে এটা করছেন কেন?’ 

'পরেশজি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন...' মানতে পারছেন না অক্ষয়, চোখ ভিজল জলে!

'হেরা ফেরি ৩'

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 24 May 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'হেরা ফেরি'–র তৃতীয় পর্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিনেতা পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা 'Cape of Good Films'।

গত ১৮ মে সোশ্যাল মিডিয়ায় (X) একটি পোস্টের মাধ্যমে পরেশ নিজেই জানিয়েছেন, তিনি আর 'হেরা ফেরি ৩'-তে থাকছেন না। এরপরেই ‘বাবুরাও’কে আইনি নোটিস পাঠায় প্রযোজনা সংস্থা। তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালকের আসনে বসা প্রিয়দর্শনও। তাঁর কথায়, "সবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হেরা ফেরি ৩ করব। অক্ষয় তো এতটাই আশাবাদী ছিল যে ফ্র্যাঞ্চাইজির স্বত্বই কিনে নিয়েছে। কয়েকদিন আগেই আইপিএল টিজার ও একটি দৃশ্য আমরা তিনজন একসঙ্গে শ্যুট করলাম। অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্ত?"

প্রিয়দর্শনের আরও বিস্ফোরক দাবি, এই সিদ্ধান্তের কথা নাকি তাঁকে একবারও জানাননি পরেশ। বরং ফোন করলেও তিনি বার্তা পাঠিয়ে বলেন, “প্লিজ কল করবেন না। এটা আমার সিদ্ধান্ত, আপনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।” প্রিয়দর্শনের কথায়, “আমি খুব আহত ও হতবাক। আমরা তো একসঙ্গে 'ভূত বাংলো' ছবির শ্যুটিংও করলাম সম্প্রতি! এই সিদ্ধান্তের কথা যদি আগে বলতেন, আমি অন্তত প্রস্তুত থাকতে পারতাম।”

অক্ষয়ের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়দর্শন বলেন, “পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল। ও আমাকে বলেছিল, ‘প্রিয়ন, উনি আমাদের সঙ্গে এটা করছেন কেন?’ এটা খুবই দুঃখজনক। এখন অক্ষয় যে আইনি পদক্ষেপ নিচ্ছে, সেটা একেবারেই ওর উপর বর্তানো অন্যায়ের প্রতিক্রিয়া।”

পরেশ যদিও 'Mid-Day'–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনিই প্রথম পরিচালক ও অন্য কলাকুশলীদের নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন প্রিয়দর্শন। তাঁর স্পষ্ট বক্তব্য, “পরেশ কখনও জানাননি যে ছবিটা ছেড়ে দিচ্ছেন। ওর কাছ থেকে আমি শুধু একটা মেসেজ পেয়েছি যে ও ছবিটা করবে না, কিন্তু আমার প্রতি ওর কোনও রাগ নেই।”

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পেয়েছিল হেরা ফেরি, যার দ্বিতীয় পার্ট এসেছিল ২০০৬-এ। 'হেরা ফেরি ৩'–এর ঘোষণা হয় ২০২৩ সালে এবং চলতি বছর জানুয়ারিতে নিশ্চিত করা হয় যে এটি পরিচালনা করবেন প্রিয়দর্শন। তবে এখন এই ছবির ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেটাই দেখার।


```