Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুদ সমেত অগ্রিম পারিশ্রমিক ফেরালেন পরেশ রাওয়াল, 'হেরা ফেরি ৩' থেকে পাকাপাকি বিদায় 'বাবুরাও'র

'হেরা ফেরি ৩' থেকে মাঝ পথে বেরিয়ে যাওয়ায় আইনি প্যাঁচেও পড়তে হয়েছে তাঁকে! এদিকে 'বাবুরাও' চরিত্রে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে, একথার খোলাসা হতেই মন ভেঙেছে দর্শকদের।

সুদ সমেত অগ্রিম পারিশ্রমিক ফেরালেন পরেশ রাওয়াল, 'হেরা ফেরি ৩' থেকে পাকাপাকি বিদায় 'বাবুরাও'র

ছবি-গুগল

শেষ আপডেট: 24 May 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: 'হেরা ফেরি ৩' থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই অনড় প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। ১৫ শতাংশ সুদ সমেত সাইনিং অ্যামাউন্টও ফেরালেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১৫ কোটি টাকা পেতেন পরেশ রাওয়াল। মাঝ পথে বেরিয়ে যাওয়ায় আইনি প্যাঁচেও পড়তে হয়েছে তাঁকে! এদিকে 'বাবুরাও' চরিত্রে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে, একথার খোলাসা হতেই মন ভেঙেছে দর্শকদের।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, 'নির্মাতাদের সঙ্গে মতের অমিলেই কারণে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3) না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।' বলিউড (Bollywood) সূত্রে জানা যায়, এরপরই নাকি তাঁকে মুখোমুখি হতে হয় ২৫ কোটি টাকার আইনি নোটিসের!  

‘হেরা ফেরি ৩’-এর শুটিং চলাকালীনই নাকি হঠাৎ করেই প্রোজেক্ট ছেড়ে দেন তিনি। এই ছবির পরিচালনায় আছেন প্রিয়দর্শন, আর প্রযোজক হিসেবে রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), তাঁর নিজস্ব প্রোডাকশন হাউজ ‘কেপ অফ গুড হোপ’-এর মাধ্যমে। ২০ মে, বিভিন্ন রিপোর্টে উঠে আসে যে অক্ষয় কুমারের টিম পরেশ রাওয়ালকে ২৫ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়েছে, কারণ তিনি নাকি চুক্তি ভেঙে মাঝপথে প্রোজেক্ট ছেড়েছেন, যার ফলে প্রোডাকশন হাউজের আর্থিক এবং শিডিউল সংক্রান্ত ব্যাপক ক্ষতি হয়েছে।  

জানা যায়, 'হেরা ফেরি ৩'-র জন্য  ১১ লক্ষ টাকা অগ্রিম পারিশ্রমিক পেয়েছিলেন পর্দার 'বাবুরাও গণপত রাও আপ্টে'। সেই টাকাই ১৫ শতাংশ সুদ সহ ফিরিয়ে দিয়েছেন। চুক্তি পত্রে উল্লেখ রয়েছে, ছবি মুক্তির পর পারিশ্রমিকের বাকি টাকা পাওয়ার কথা ছিল অভিনেতার। শোনা যাচ্ছে, মাঝপথে প্রোজেক্ট ছেড়ে দেওয়ায় একটু বেশি টাকাই দিয়েছেন পরেশ রাওয়াল।

পরেশ রাওয়ালের এই সিদ্ধান্তের পর হেরাফেরি টিমের প্রতিক্রিয়া কী ছিল?  সুনীল শেট্টি বলেন, ‘এটা একটা বড়সড় ধাক্কা। আমি আমার ছেলে-মেয়ের (আথিয়া ও আহান) কাছ থেকে প্রথম শুনি। আমরা কিছুই জানতাম না।’ পরিচালক প্রিয়দর্শন জানান, ‘আমরা পরেশজিকে নিয়ে একটা প্রোমোও শুট করেছি। হঠাৎ করেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। আমরা মিডিয়ার মাধ্যমে ব্যাপারটা জানতে পারি।’

নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম—রাজু (অক্ষয় কুমার), ঘনশ্যাম (সুনীল শেট্টি), আর বাবুভাইয়া (পরেশ রাওয়াল)। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ বক্সঅফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব 'হেরা ফেরি ৩'। 


```