Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাধিক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা! সীমান্ত অঞ্চলে যৌথ অভিযান ভারত-নেপালের

ভারতের তরফে বলা হয়েছে, নেপাল বরাবর তাদের ভাল বন্ধু এবং নেপালি নিরাপত্তাবাহিনী সর্বদা ভারতের সাহায্য করে এসেছে।

একাধিক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা! সীমান্ত অঞ্চলে যৌথ অভিযান ভারত-নেপালের

ফাইল ছবি

শেষ আপডেট: 24 May 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের কয়েকজন সন্ত্রাসবাদী (Pakistani Militants) নেপালে (Nepal) লুকিয়ে রয়েছে। সম্প্রতি এমনই তথ্য পেয়েছিল নয়াদিল্লি। আর তারপরই পড়শি দেশের সঙ্গে যোগাযোগ করে যৌথ তল্লাশি অভিযান করা হল। শুক্রবার ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় পেট্রোলিং করে দুই দেশের বাহিনী (India Nepal Joint Search Operation)।

পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছিল ভারতীয় সেনা (Indian Army)। জম্মু-কাশ্মীরেও ইতিমধ্যে একাধিক 'অপারেশন' চালানো হয়েছে এবং তাতে সাফল্যও পেয়েছে সেনাবাহিনী। নিকেশ করা গেছে ৬-৮ জন জঙ্গিকে। তবে তল্লাশি অভিযান যে শেষ হয়েছে এমনটা নয়। এরই মধ্যে পড়শি দেশ নেপালেও শুরু হয়েছে জঙ্গিদের খোঁজ।

শুক্রবার ভারতের সশস্ত্র সীমা বল বা এসএসবি (SSB) এবং নেপালের আর্মড পুলিশ ফোর্স (APF) দুই দেশের 'নো ম্যানস ল্যান্ড' এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায়। ভারতের মতো নেপালও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে এবং এই ইস্যুতে যে তারা ভারতেরই পাশে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। এমনিতে ভারত-নেপালের প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে। সেই এলাকাতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

ভারতের তরফে বলা হয়েছে, নেপাল বরাবর তাদের ভাল বন্ধু এবং নেপালি নিরাপত্তাবাহিনী সর্বদা ভারতের সাহায্য করে এসেছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তল্লাশি অভিযানে আপাতত কোনও পাকিস্তানি জঙ্গিকে খুঁজে না পাওয়া গেলেও আগামী দিনে কিছু তথ্য পেলে যে নেপাল ভারতের সাহায্য করবে, তা নিশ্চিত। তবে এখন থেকে নেপাল সীমান্ত কড়া নজরদারি রাখছে ভারতীয় সেনাও।

জম্মু-কাশ্মীরে লস্কর এবং জইশের একাধিক জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে খবর। সাম্প্রতিক তল্লাশি অভিযানে কয়েকজনকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তবে পুলওয়ামা সহ সোপিয়ান, রাজৌরির মতো সেক্টরের ঘন জঙ্গল এলাকায় অভিযান বজায় রেখেছে তাঁরা। অনুমান করা হচ্ছে, এই এলাকা থেকেই জঙ্গিরা নেপাল সীমান্তে পৌঁছে যেতে পারে। সেখান থেকে হয়তো পাক অধিকৃত কাশ্মীর বা অন্য কোথাও গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। 


```