দক্ষিণবঙ্গে দুপুরের দিকে রোদের তেজের সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণে স্বস্তি পাওয়া যাবে। একই সঙ্গে, উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 January 2026 14:23
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে শীতের দাপট কিছুটা কমছে, কিন্তু এখনই পুরোপুরি বিদায় নয় (Weather Update Today)। জানুয়ারির শুরু থেকেই কলকাতা (Kolkata Weather) ও দক্ষিণবঙ্গজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। এখন আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সকালে ও রাতে হিমেল হাওয়ায় ঠান্ডার অনুভূতি এখনও থাকবে, তাই গরম জামা এই মুহূর্তে তুলে রাখার সময় আসেনি।
দক্ষিণবঙ্গে দুপুরের দিকে রোদের তেজের সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণে স্বস্তি পাওয়া যাবে। একই সঙ্গে, উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে ঠান্ডা এখনও জাঁকিয়ে আছে। সমতলের অন্যান্য জেলাগুলিতে শীতের প্রভাব কিছুটা কমলেও, দক্ষিণবঙ্গের তুলনায় কড়া ঠান্ডা কিছুটা বেশি থাকবে।
সোমবার থেকেই রাজ্যের তাপমাত্রা কিছুটা বেড়েছে (Weather in Bengal)। রবিবারও দিনের বেলা ঠান্ডার আমেজ পাওয়া গেছিল। কিন্তু গতকাল থেকেই গরমের অনুভূতি মিলছে। বেশ কিছুক্ষণ রোদের মধ্যে থাকলে অস্বস্তিও লাগছে। তাই অনেকেই ভেবে পাচ্ছেন না, সরস্বতী পুজোয় আবহাওয়া (Saraswati Puja Weather) কেমন থাকবে? শাড়ি পরলে কি সোয়েটার নিতে হবে, সাজ নষ্ট হয়ে যাবে না তো, এই প্রশ্ন ঘুরছে অনেকে মেয়েদের মনে। যদিও আবহাওয়াবিদরা বলছেন, এই সংকেত কিন্তু সম্পূর্ণ শীত বিদায়ের নয় (Winter in Bengal)।
আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আনুষ্ঠানিক বিদায় এখনও আসেনি। জানুয়ারি মাসে শীতের আমেজ বজায় থাকবে, বিশেষ করে ভোর ও রাতের দিকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বাংলায় ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে শীত। অর্থাৎ সরস্বতী পুজোর সময় তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও সকালে এবং রাতে ঠান্ডা লাগবে।
এবারের আবহাওয়ার পরিবর্তন বাঙালির উৎসবের মেজাজে নতুন মাত্রা যোগ করবে। সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইনস ডে-র আগে এই হালকা গরম আবহাওয়া মানুষের জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক করবে। কিন্তু হঠাৎ তাপমাত্রা ওঠা-নামায় শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে।