Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কর্মব্যস্ততার ফাঁকে খেলার আনন্দ, মিক্সড ক্রিকেট টুর্নামেন্টে জমজমাট ‘স্পিরিট অফ সাদার্ন বাইপাস’

শীতের দোরগোড়ায় এবার রমরমিয়ে আয়োজিত হয়েছে তাদের ইনডোর গেমস। প্রত্যেক বারের মতন তাদের বিশেষ আকর্ষণ ক্রিকেট টুর্নামেন্ট (Cricket Tournament)। সম্প্রতি আয়োজিত হল ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণে মিক্সড ক্রিকেট টুর্নামেন্ট, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ  সৃষ্টি করেছে।

কর্মব্যস্ততার ফাঁকে খেলার আনন্দ, মিক্সড ক্রিকেট টুর্নামেন্টে জমজমাট ‘স্পিরিট অফ সাদার্ন বাইপাস’

স্পিরিট অফ সাদার্ন বাইপাস - মিক্সড ক্রিকেট টুর্নামেন্ট

প্রিয়া ধর

শেষ আপডেট: 19 January 2026 20:19

দ্য ওয়াল ব্যুরো: সারাদিনের কর্মব্যস্ত জীবনে একটু আনন্দের পরিসর খুঁজে পান এমন মানুষ খুব কমই আছেন। অফিসের (Office Work) কাজ, সংসারের দায়িত্ব আর দৈনন্দিন চাপের মাঝেই কেটে যায় সময়। ঠিক সেই একঘেয়েমি ভাঙতেই খেলাধুলোর মাধ্যমে আনন্দের পরিসর তৈরি করার উদ্যোগ নিয়েছে ‘স্পিরিট অফ সাদার্ন বাইপাস’ (Spritit of Southern Bypass)। প্রতি বছরই তারা নানা ধরনের ইন্টার গেম ও ইনডোর গেমসের আয়োজন করে আসছে। চলতি বছরও তার ব্যতিক্রম নয়।

শীতের দোরগোড়ায় এবার রমরমিয়ে আয়োজিত হয়েছে তাদের ইনডোর গেমস। প্রত্যেক বারের মতন তাদের বিশেষ আকর্ষণ ক্রিকেট টুর্নামেন্ট (Cricket Tournament)। সম্প্রতি আয়োজিত হল ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণে মিক্সড ক্রিকেট টুর্নামেন্ট, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ  সৃষ্টি করেছে।

এর কিছুদিন আগেই ‘স্পিরিট অফ সাদার্ন বাইপাস’-এর উদ্যোগে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সংসার ও অফিস সামলে যারা নিয়মিত খেলাধুলো করার সুযোগ পান না, সেই সব মহিলাদের জন্য এই টুর্নামেন্ট ছিল এক বিশেষ অভিজ্ঞতা। সেই আয়োজনের সাফল্যের পরই এবার ছেলে-মেয়ে মিলিয়ে মিক্সড ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়।

এই টুর্নামেন্টে প্রতিযোগিতার চেয়ে বন্ধুত্ব ও সহমর্মিতার দিকটিই বেশি গুরুত্ব পেয়েছে। ছেলে ও মেয়ে একসঙ্গে মাঠে নেমে খেলেছেন, একে অপরকে উৎসাহ দিয়েছেন এবং খেলার আনন্দ উপভোগ করেছেন। মাঠজুড়ে চোখে পড়েছে হাসি, উল্লাস আর প্রাণখোলা আনন্দের পরিবেশ। অনেক অংশগ্রহণকারীই জানিয়েছেন, দীর্ঘদিন পর এভাবে একসঙ্গে খেলাধুলোর সুযোগ পেয়ে তাঁরা ভীষণ খুশি।

এই আয়োজনের উদ্যোক্তা অরুণাভ প্রামাণিক জানান, “এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সম্পূর্ণ অপেশাদার ক্রিকেটাররা। এখানে কেউ পেশাদার খেলোয়াড় নন। আমাদের মূল উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ করা। কাজের চাপ, দৈনন্দিন দুশ্চিন্তা ভুলে কিছুটা সময় নিজেদের জন্য উপভোগ করাই এই উদ্যোগের লক্ষ্য।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের আরও বেশি ইনডোর ও আউটডোর গেমস আয়োজনের পরিকল্পনা রয়েছে। খেলাধুলোর মাধ্যমে সুস্থ জীবনযাপন ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই ‘স্পিরিট অফ সাদার্ন বাইপাস’-এর এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

খেলার মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ও দর্শকরা। অনেকেই আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এই আনন্দের পরিসরে যুক্ত হবেন।


```