দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন ঘূর্ণাবর্ত সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 October 2025 10:38
দ্য ওয়াল ব্যুরো: বর্ষার ধারা শেষ, কালীপুজো (Kalipuja)–দীপাবলি–ভাইফোঁটার আনন্দের জন্য রোদ ঝলমলে আকাশ অপেক্ষা করছে। তবে আবহাওয়া দফতরের খবর (Weather Update) বলছে—শনি ও রবিবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার শহরের (Kolkata) আকাশ আংশিক মেঘলা। জলীয় বাষ্প এবং দক্ষিণা বাতাসের প্রভাবে তাপমাত্রা সামান্য বেড়েছে—সর্বোচ্চ ৩২.৬°সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৬°সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৪৯–৯৪ শতাংশের মধ্যে ঘেরাফেরা করবে। শনিবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এবং হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সোমবার কালীপুজো ও মঙ্গলবার ভাইফোঁটার দিন আকাশ থাকবে ঝলমলে পরিষ্কার, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শনিবার উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে। শনিবার–রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, এবং কালীপুজো–ভাইফোঁটার দিন রোদ ঝলমলে থাকবে।
পার্বত্য এলাকায় শনিবারও হালকা কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে। ক্রমশ জলীয় বাষ্প কমতে থাকবে।
সপ্তাহান্তে নজর রাখার বিষয়:
দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন ঘূর্ণাবর্ত সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা ২৪ অক্টোবর। এগুলো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে শক্তিশালী হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলবে।
সুতরাং, কালীপুজো–দীপাবলি–ভাইফোঁটার আনন্দে বৃষ্টি সেই অর্থে জল ঢালবে না। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই জানাচ্ছে।