Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাংলার আকাশে গভীর নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

২৫ জুলাই বিকেল সাড়ে পাঁচটার আপডেট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত ৬ ঘণ্টায় প্রায় ২২ কিমি প্রতি ঘণ্টা বেগে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে।

 বাংলার আকাশে গভীর নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 July 2025 21:27

দ্য ওয়াল ব্যুরো: দুর্যোগের হাত থেকে এখনই রেহাই নেই। বরং শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজ্যজুড়ে (West Bengal) ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস (Weather Update)। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার সকাল পর্যন্ত একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর মাঝে একটি দফায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ঘণ্টায় ২-৩ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

কেন? ২৫ জুলাই বিকেল সাড়ে পাঁচটার আপডেট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত ৬ ঘণ্টায় প্রায় ২২ কিমি প্রতি ঘণ্টা বেগে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় এটি অবস্থান করছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর, ২২.৭° উত্তর অক্ষাংশ ও ৮৭.৪° পূর্ব দ্রাঘিমাংশে। মেদিনীপুর শহরের প্রায় ৩০ কিমি উত্তর-উত্তরপূর্বে, বাঁকুড়া থেকে ৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পুরুলিয়া থেকে ১২০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর শহর থেকে প্রায় ১৩০ কিমি পূর্বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ আরও পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার উত্তরাঞ্চল, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের উত্তরাংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। নদী বাঁধ সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৮টা ৩০ পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ১১৬.৫ মিলিমিটার। শুক্রবার সকাল ৮টা ৩০ থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৫.৬ মিলিমিটার।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ, এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ।


```