Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য পুলিশের হেল্পলাইন, চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর

কাজের জায়গায় প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া কিংবা নিগ্রহের অভিযোগে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ। চালু করা হল একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক হেল্পলাইন।

পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য পুলিশের হেল্পলাইন, চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর

এআই গ্রাফিক্স।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 July 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জন্য সুখবর (Migrant Workers)। কাজের জায়গায় প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া কিংবা নিগ্রহের অভিযোগে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ (West Bengal Police )। চালু করা হল একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক হেল্পলাইন (Whatsapp Helpline)।

রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন হেল্পলাইন নম্বর: 9147727666, তবে এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে, কোন ফোন কল করা যাবে না।

যদি কোনও ব্যক্তি বা তাঁর পরিবার ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে তাঁরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিতভাবে অভিযোগ জানাতে পারেন। মেসেজে নাম, ঠিকানা ও সমস্যার বিবরণ পাঠাতে হবে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি মেসেজ খতিয়ে দেখে প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, “অনেক শ্রমিক সমস্যায় পড়লেও কোথায় জানাবেন, তা জানেন না। তাঁদের সুবিধার্থেই এই হেল্পলাইন চালু করা হয়েছে।”

পাশাপাশি, স্থানীয় থানা বা জেলার কন্ট্রোল রুমে জানালেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস। সমস্যায় পড়লে হেল্পলাইনে কীভাবে অভিযোগ জানাবেন? রাজ্য পুলিশ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে লিখতে হবে ভুক্তভোগীর নাম, ঠিকানা, কোথায় কাজ করছেন বা করছিলেন, কী ধরনের সমস্যা হচ্ছে ইত্যাদি।

এই পরিষেবাকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন একাধিক সমাজকর্মী ও পরিযায়ী শ্রমিক সংগঠন। অনেকেই মনে করছেন, এই উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং ন্যায্যতা অনেকটাই নিশ্চিত হবে।


```