Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার খেয়ে ফিরবেন না, পাল্টা মার দিন: কর্মীদের দাওয়াই মিঠুনের

 শুধু তাই নয়, দলের অন্দরেও অসন্তোষ থাকলে সরাসরি তাঁকে জানানোর নির্দেশ দেন তিনি। কর্মীদের হাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করেন মিঠুন।

মার খেয়ে ফিরবেন না, পাল্টা মার দিন: কর্মীদের দাওয়াই মিঠুনের

মিঠুন চক্রবর্তী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 July 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে বৃহস্পতিবার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দলের কর্মীদের সরাসরি লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Charkraborty)। বুথ স্তরের কর্মীদের (BJP, West Bengal) হুঁশিয়ারি দিয়ে জানালেন, রাজনীতির মাঠে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, নাহলে হার অনিবার্য।

বৃহস্পতিবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্র—আরামবাগ ও গোঘাট—নিয়ে যৌথ কর্মী সম্মেলনে হাজির ছিলেন ‘মহাগুরু’। সেখানেই বিজেপি কর্মীদের উদ্দেশে তাঁর সরাসরি বার্তা, "মার খেয়ে বাড়ি ফিরবেন না, পাল্টা মার দিন।"

বললেন, "চুপ করে মার খেলে চলবে না। পাল্টা মারতে হবে। মাঠে নামলে মার খাওয়ার ভয় নিয়ে নামা যাবে না।"

বুথ স্তরে কর্মীদের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি, মাটি কামড়ে পড়ে থাকার বার্তাও দেন ‘মহাগুরু’। শুধু তাই নয়, দলের অন্দরেও অসন্তোষ থাকলে সরাসরি তাঁকে জানানোর নির্দেশ দেন তিনি। কর্মীদের হাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করেন মিঠুন।

এর আগের দিন কলকাতার সাংবাদিক বৈঠকে মিঠুন দাবি করেছিলেন, “ভুয়ো ভোটার বাদ দিলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ৭০টি আসনও পাবে না। বাংলায় অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সেটা শাসক দলের প্রশ্রয়েই।”

তিনি বলেন, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, এবং এই ভুয়ো ভোটারেরাই নির্বাচনে বড় ফারাক গড়ে দিচ্ছে। তৃণমূলের পতন অনিবার্য, বলেই দাবি করেছিলেন তিনি। এবার কর্মীদের মাঠে, ময়দানে নেমে লড়াইয়ের বার্তা দিলেন। 


```