Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বৃষ্টি-ঝড়ের পূর্বাভাসে রাজ্যজুড়ে হলুদ-কমলা সতর্কতা! দুর্গাপুজোর মুখে আরও মন খারাপ বাঙালির

কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। 

বৃষ্টি-ঝড়ের পূর্বাভাসে রাজ্যজুড়ে হলুদ-কমলা সতর্কতা! দুর্গাপুজোর মুখে আরও মন খারাপ বাঙালির

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 September 2025 09:20

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির (Heavy Rain) জেরে এখনও জলমগ্ন শহরের বেশ কিছু অংশ। টালিগঞ্জ, বেহালা থেকে উত্তর কলকাতার নানা এলাকায় সোমবার ও মঙ্গলবারের প্রবল বর্ষণে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। একাধিক রাস্তায় যানজটের পাশাপাশি বিঘ্ন ঘটছে দুর্গাপুজোর (DurgaPuja2025) মণ্ডপ সাজানো ও প্রতিমা তৈরির কাজেও। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, কলকাতায় আরও কয়েকদিন বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall Forecast) হতে পারে। তবে সবচেয়ে বড় আশঙ্কা রয়েছে পঞ্চমীর দিন অর্থাৎ শনিবার। সেদিন ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

উত্তর ওড়িশা এবং সংলগ্ন বঙ্গোপসাগরের নিম্নচাপই (Low Depression) এই আবহাওয়ার মূল কারণ বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ২৭ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এরই জেরে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকতে পারে বলে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতায় কেমন থাকবে পুজোর আগের আবহাওয়া?

আগামী দু’দিন কলকাতায় রোদের ঝলক দেখা গেলেও মাঝে মাঝেই আকাশ ঢাকবে মেঘে। কাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শনিবার মেঘলা আকাশের নিচে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে শহরে।

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় এখনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। শুক্রবার থেকে এই জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ বৃষ্টিকে সঙ্গী করেই এবারের পুজো কাটাতে হবে বাঙালিকে।

তবে সবমিলিয়ে উৎসবের মরশুমে বৃষ্টির এই পূর্বাভাসে দুশ্চিন্তায় মণ্ডপ কমিটি ও শিল্পীরা। তাঁদের আশঙ্কা, প্রতিমা আনা থেকে প্যান্ডেল সাজানো - সবকিছুই বৃষ্টিতে পিছিয়ে যেতে পারে। কিন্তু হাতে যে আর বেশি সময় নেই...


```