Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Durga Puja Weather: পুজোর আনন্দে জল ঢালতে ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে।

Durga Puja Weather: পুজোর আনন্দে জল ঢালতে ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: ফের নিম্নচাপের হুমকি (Weather Update)! হাওয়া অফিস সূত্রের খবর,  উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারালেও, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন অস্বস্তির উপকরণ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে।

এখানেই শেষ নয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবারের মধ্যে সেটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে এবং শনিবার এটি পশ্চিমে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে অনেকটাই। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, ৩০ সেপ্টেম্বর ফের একবার বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি যদি ঘনীভূত হয়, তাহলে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে প্রবল বৃষ্টি।

 

কোন কোন জেলায় বেশি বৃষ্টি?

আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, রুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায়।

শুক্রবার থেকেই বৃষ্টির দাপট বাড়বে। শনিবার আকাশ থাকবে মেঘলা, সঙ্গে থাকতে পারে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

কলকাতায় কেমন থাকবে পুজোর আগের আবহাওয়া?

আগামী দু’দিন কলকাতায় রোদের ঝলক দেখা গেলেও মাঝে মাঝেই আকাশ ঢাকবে মেঘে। কাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শনিবার মেঘলা আকাশের নিচে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে শহরে।

উত্তরবঙ্গ আপাতত কিছুটা স্বস্তিতে

উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় এখনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। শুক্রবার থেকে এই জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ বৃষ্টিকে সঙ্গী করেই এবারের পুজো কাটাতে হবে বাঙালিকে।


```