Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Weather Update: আজই ভিজবে শহর! সপ্তাহান্তে তুমুল ঝড়-বৃষ্টি রাজ্যের সর্বত্র, বর্ষা এল বলে

আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত ও তার সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন।

Weather Update: আজই ভিজবে শহর! সপ্তাহান্তে তুমুল ঝড়-বৃষ্টি রাজ্যের সর্বত্র, বর্ষা এল বলে

ফাইল ছবি

শেষ আপডেট: 11 June 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৫ দিনের বিরতির পর ফের সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু। আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত ও তার সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ জুনের আগে বর্ষা আসার পরিবেশ তৈরি হবে না।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যার ফলে খানিকটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে আরও ব্যাপক মাত্রায় বৃষ্টি এবং ঝড় হতে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আলিপুর জানাচ্ছে বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। বৃষ্টির ফলে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আজ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

রবিবার এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওইদিন পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে। যদিও উত্তর ওড়িশার উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। এর প্রভাব কিছুটা থাকলেও বর্তমানে সবচেয়ে বড় খবর হল মৌসুমি বায়ুর ফের সক্রিয় হয়ে ওঠা। ফলে দেশের পূর্ব এবং মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে আগামী সপ্তাহে।

দেশের অন্যত্র যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তীসগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায়ও ধীরে ধীরে বর্ষা ঢোকার পরিবেশ তৈরি হচ্ছে। এইসব রাজ্যেও আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।


```