Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরবঙ্গে টানা বৃষ্টি, দুর্যোগ মোকাবিলায় সিনিয়র অফিসারদের নিয়ে টিম তৈরি করল নবান্ন

কোথাও দুর্যোগের পরিস্থিতি তৈরি হলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

উত্তরবঙ্গে টানা বৃষ্টি, দুর্যোগ মোকাবিলায় সিনিয়র অফিসারদের নিয়ে টিম তৈরি করল নবান্ন

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 4 June 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে (North Bengal) ইতিমধ্যে ঢুকে পড়েছে বর্ষা। শুরু থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে সিকিমে বন্যা পরিস্থিতির জেরে উত্তরবঙ্গের নদীগুলি আগে থেকেই ফুলেফেঁপে ছিল। টানা বৃষ্টির জেরে যেকোনও মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

এমন আশঙ্কার কথা চিন্তা করে দুর্যোগের মোকাবিলায় বিভিন্ন বিভাগের সিনিয়র অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করল নবান্ন (Nabanna)। বুধবার এক বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে একথা জানানো হয়েছে।

সাতজনের ওই টিমে রয়েছেন কৃষি ও কৃষি সরবরাহ বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, পরিবার ও জনস্বাস্থ্য কল্যাণ বিভাগের সচিব শুভাঞ্জন দাস, গ্রামীণ উন্নয়ন বিভাগের সচিব পি উলগানাথন, রাজ্য বিদ্য়ুৎ পর্ষদের ডিরেক্টর অভিজিৎ কুমার লাটুয়া এবং উত্তরবঙ্গের পূর্ত দফতরের তিন পদস্থ আধিকারিক।

সূত্রের খবর, এলাকার পরিবর্তিত পরিস্থিতির ওপরে নজরদারি চালাবে এই টিম। কোথাও দুর্যোগের পরিস্থিতি তৈরি হলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। একই সঙ্গে বিপর্যয় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি তৈরি রাখা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। বরং সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে। পাহাড়ি এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। তারই জেরে এবার প্রয়োজনীয় প্রস্তুতির জন্য বিশেষ টিম তৈরি করল নবান্ন।


```