যুদ্ধের আবহে গত ৭ মে রাজ্যের সমস্ত বিভাগের সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করেছিল নবান্ন
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 4 June 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের আবহে গত ৭ মে রাজ্যের সমস্ত বিভাগের সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করেছিল নবান্ন (Nabanna)। প্রায় এক মাসের মাথায় সেই নির্দেশ প্রত্যাহার করল নবান্ন (Nabanna withdraws old order)।
এদিন নবান্নের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগের নির্দেশ প্রত্যাহার করা হল। আগের মতোই ছুটি নিতে পারবেন সরকারি কর্মচারীরা।
কাশ্মীরের পহেলগামে (Pahalgam, Kashmir) জঙ্গি হামলার জবাবে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পাল্টা হিসেবে ভারতকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান (Pakistan)। যার জেরে সীমান্তে গোলাগুলি বেড়েছিল। এমন উত্তেজনার পরিস্থিতিতে রাজ্যের সব দফতরের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছিল নবান্ন (Nabanna)।
সেই সময় নবান্নের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছিল, একান্ত জরুরি কোনও কারণ ছাড়া ছুটি নেওয়া যাবে না। এমনকী যুদ্ধের আবহে রাজ্যের একাধিক জেলায় মকড্রিলও করা হয়। হঠাৎ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কীভাবে আত্মরক্ষা করা যাবে তা নিয়ে কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হয়।
তখনই প্র্রশাসনের তরফে জানানো হয়েছিল, সীমান্তের উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের মকড্রিল আরও করা হবে। এবার প্রশাসনের তরফে জানানো হল, আগের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করা হল।