Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

নবমীর দুপুরে ফের ভিজল কলকাতা, পুজোর শেষ দু'দিন আবহাওয়া কেমন থাকবে, মিলল পূর্বাভাস

নবমী থেকেই যে বৃষ্টি 'অসুর' হবে তার ইঙ্গিত মিলেছিল। হাওয়া অফিস জানিয়েছিল, ভাসতে পারে দক্ষিণবঙ্গ, অশনি সঙ্কেত ছিল কলকাতার জন্যও। সেই পূর্বাভাসই মিলে যায়।

নবমীর দুপুরে ফের ভিজল কলকাতা, পুজোর শেষ দু'দিন আবহাওয়া কেমন থাকবে, মিলল পূর্বাভাস

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী-সপ্তমীতে আবহাওয়া (Weather) সঙ্গ দিয়েছে রাজ্যবাসীর (West Bengal)। নির্বিঘ্নেই ঠাকুর দেখা হয়েছে। তবে অষ্টমীর রাত থেকেই ফের 'অসুর' বৃষ্টি। মঙ্গলবার রাতের পর নবমীর (Nabami) সকালেও আকাশের মুখ ভার। দুপুর গড়াতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

নবমী থেকেই যে বৃষ্টি 'অসুর' হবে তার ইঙ্গিত মিলেছিল। হাওয়া অফিস জানিয়েছিল, ভাসতে পারে দক্ষিণবঙ্গ, অশনি সঙ্কেত ছিল কলকাতার (Kolkata) জন্যও। সেই পূর্বাভাসই মিলে যায়। নবমীর দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টি নামে শহরের একাধিক এলাকায়।

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ গঠিত হওয়ার কারণে এমন পরিস্থিতি বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এটি নবমীর বিকেলের মধ্যেই নিম্নচাপের রূপ নেবে। তাই আগামী দু-তিন দিন যে বৃষ্টি হচ্ছে তা বলাই বাহুল্য।

দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা শ পার্শ্ববর্তী অঞ্চলে। শুক্রবার এবং শনিবারও শহর ও আশপাশে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এতএব পুজোয় কিছুটা স্বস্তি দিলেও পুজো শেষের মুখে নিজের 'ফর্ম' ফেরাবে বৃষ্টি। 

এদিকে উত্তরবঙ্গে নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিছুটা বাড়বে। দশমীতে দুর্যোগ বাড়বে দার্জিলিং-সহ পার্বত্য ৫ জেলায়। একাদশী ও দ্বাদশীতে প্রবল বৃষ্টি, নীচের দিকের মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারও দুর্যোগ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


```