Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Weather Update: দেশজুড়ে পাল্টাচ্ছে আবহাওয়া! বাংলায় ঝেঁপে বৃষ্টি এল বলে, আর কী জানাল হাওয়া অফিস?

উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভাসতে পারে কলকাতা।

Weather Update: দেশজুড়ে পাল্টাচ্ছে আবহাওয়া! বাংলায় ঝেঁপে বৃষ্টি এল বলে, আর কী জানাল হাওয়া অফিস?

ফাইল ছবি

শেষ আপডেট: 16 May 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: দেশের একাধিক রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬ মে অর্থাৎ আজ থেকে ২৩ মে-র মধ্যে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবন বলছে , দক্ষিণ ভারতের কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে মহারাষ্ট্রে ১৬ মে থেকে ২৩ মে-র মধ্যে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে এরাজ্যের দক্ষিণবঙ্গে শুক্রবারও অস্বস্তিকর আবহাওয়া ছিল। আকাশ আংশিক মেঘলা থাকায় হাঁসফাঁস অবস্থা হয়েছিল গোটা দিন। আলিপুর জানাচ্ছে, দিনে এমন অবস্থা হলেও রাতের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে আজ ও কাল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সঙ্গে ভিজবে আশপাশের জেলাও।

শহরে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই করছে। কিন্তু বৃষ্টিতে উইকেন্ডে অর্থাৎ আগামীকাল থেকে সামান্য তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় বৃষ্টি বাড়তে পারে ১৯ থেকে ২২ মে-র মধ্যে। ঝড় ও বজ্রপাতের মাত্রাও বেশি থাকবে ওই সময়ে।

উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ৩ দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাক-বর্ষার অংশ হলেও এই বৃষ্টি অনেকটাই স্বস্তি দেবে উত্তরবঙ্গের কৃষকদের।
 


```