Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বর্ষা বিদায়ের ইঙ্গিতের মধ্যেই শীতের আগমনের পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস

উত্তরবঙ্গের আটটি জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, যদিও কোনও জেলায় বড় ধরনের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই বলেই অবগত করেছে হাওয়া অফিস। 

বর্ষা বিদায়ের ইঙ্গিতের মধ্যেই শীতের আগমনের পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 October 2025 09:51

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর (Durga Puja) আগে থেকে এখন পর্যন্ত বৃষ্টি (Heavy Rain) চলছে। কখনও বিক্ষিপ্ত আবার কখনও টানা বর্ষণে ভিজেছে গোটা রাজ্য। তবে এবার কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও ১২ অক্টোবরের পর থেকেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের অধিকাংশ জেলাতেই আগামী তিনদিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সাধারণত প্রতি বছর ১০ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা সরে যায়, কিন্তু এ বছর সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের (North Bengal) আটটি জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, যদিও কোনও জেলায় বড় ধরনের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই বলেই অবগত করেছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনা জেলায় আগামী রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

এই সময়ে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘুরবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আলিপুর হাওয়া অফিসের বক্তব্য, বর্ষার বিদায় কিছুটা দেরিতে হবে ঠিকই কিন্তু তা হতে হতেই রাজ্যজুড়ে আসর জমাবে শীত। অর্থাৎ ঠান্ডা এবার সময়ের আগে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে রাজ্যের তাপমাত্রা নামতে শুরু করবে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করলেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই অনুভূত হবে শীতের (Winter) উপস্থিতি।

ডিসেম্বর মাসের মধ্যেই দক্ষিণের রাজ্যগুলিতে (South Indian States) আর্দ্রতা বাড়ার সম্ভাবনা। বিশেষ করে তামিলনাড়ু, কেরল ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে গড়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের ইঙ্গিত, এই পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ চলবে এবং তার জেরেই আগাম শীতের পরিবেশ তৈরি হতে পারে।

আইএমডি জানিয়েছে, অক্টোবর মাসে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। পরিসংখ্যান বলছে, ১৯৭১–২০২০ সালের গড় ৭৫.৪ মিলিমিটারের তুলনায় এবারের বৃষ্টি সেই গড় ছাড়িয়ে যাবে। তবে, মধ্য ও দক্ষিণ ভারতের বাইরে দেশের অধিকাংশ স্থানে অক্টোবর মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।


```