Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বৃষ্টি থেকে রেহাই মেলার আগেই জাপটে ধরবে শীত! দেশজুড়ে আগাম ঠান্ডা পড়ার ইঙ্গিত মিলল

পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে যে খুব ভাল তা নয়। সম্প্রতি উত্তরবঙ্গ ধস-বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত। রাস্তাঘাট-দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ মারা গেছেন।

বৃষ্টি থেকে রেহাই মেলার আগেই জাপটে ধরবে শীত! দেশজুড়ে আগাম ঠান্ডা পড়ার ইঙ্গিত মিলল

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি (Rain) থামছে না! বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ (West Bengal) সহ একাধিক রাজ্য কার্যত ভেসেছে। উত্তর-ভারতের অনেক রাজ্য তো বন্যা-ধসের (Flood Situation) কবলেও পড়েছে। মৃত্যু হয়েছে অনেকের। পরিস্থিতি এখনও যে স্বাভাবিক হয়েছে তা নয়। এরই মধ্যে অশনিসঙ্কেত। বৃষ্টিতে ভাসার পর এবার শীতেও (Winter) কাবু হতে পারে একাধিক রাজ্য।

উত্তর-ভারতে (North India) ইতিমধ্যে শীতের ছোঁয়া লেগেছে। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ও জম্মু–কাশ্মীরের (Jammu Kashmir) অধিকাংশ এলাকায় তুষারপাত হয়েছে। পাশাপাশি দিল্লি এবং সমতলের অনেক রাজ্যে তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। এই আবহেই মৌসভ ভবনের (IMD) পূর্বাভাস, চলতি বছর নির্ধারিত সময়ের আগেই দেশে শীত পড়তে পারে। বলাই বাহুল্য, তাপমাত্রাও তুলনামূলক নিম্নমুখী হবে।

আইএমডি জানিয়েছে, অক্টোবর মাসে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। পরিসংখ্যান বলছে, ১৯৭১–২০২০ সালের গড় ৭৫.৪ মিলিমিটারের তুলনায় এবারের বৃষ্টি সেই গড় ছাড়িয়ে যাবে। তবে, মধ্য ও দক্ষিণ ভারতের বাইরে দেশের অধিকাংশ স্থানে অক্টোবর মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, অক্টোবর–ডিসেম্বর মাসে দক্ষিণের রাজ্যগুলিতে (South Indian States) আর্দ্রতা বাড়ার সম্ভাবনা। বিশেষ করে তামিলনাড়ু, কেরল ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে গড়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের ইঙ্গিত, এই পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ চলবে এবং তার জেরেই আগাম শীতের পরিবেশ তৈরি হতে পারে।

পশ্চিমবঙ্গের (West Bengal) পরিস্থিতি এই মুহূর্তে যে খুব ভাল তা নয়। সম্প্রতি উত্তরবঙ্গ (North Bengal) ধস-বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত। রাস্তাঘাট-দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ মারা গেছেন। আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা না থাকলেও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

বুধবার দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে বেশিরভাগ জায়গায় রোদ ঝলমলে থাকবে, কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। স্থানীয়ভাবে সামান্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে খুব স্বল্প সময়ের জন্য। ক্রমশ এই বৃষ্টিও কমে যাবে বলে জানান আবহাওয়াবিদ।

বর্তমানে বর্ষা বিদায় রেখা গুজরাতের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত থমকে রয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বড় অংশ থেকে বর্ষা বিদায়ের মতো পরিবেশ তৈরি হয়েছে এবং চার দিনের মধ্যেই ওই এলাকাগুলি থেকেও বর্ষা চলে যাবে।

বর্ষা বিদায়ের পর শীত আসার আগে শুরু হবে সাইক্লোনের মরশুম। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের সময় চলবে। এর মাঝেই ঘটনে শীতের আগমন।


```