Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক স্কুপেই সারবে ব্যথা! নেদারল্যান্ডসে বিক্রি হচ্ছে প্যারাসিটামল আইসক্রিম, ভাইরাল পোস্ট

ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট বলছে, নেদারল্যান্ডসে তৈরি হয়েছে প্যারাসিটামল ইনফিউসন আইসক্রিম! তাহলে কি মাথাব্যথা হলে জুটবে স্বপ্নের ট্রিট?

এক স্কুপেই সারবে ব্যথা! নেদারল্যান্ডসে বিক্রি হচ্ছে প্যারাসিটামল আইসক্রিম, ভাইরাল পোস্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 October 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডালাগা, জ্বর, মাথা-গলা ব্যথা এমন হাজারটা সমস্যা মানেই তার চটজলদি সমাধান প্যারাসিটামল (Paracetamol)। সাধারণত বাকি পেইনকিলারের মতো সুদূরপ্রসারী পার্শ্বপ্রতিক্রিয়া (painkiller side effects) নেই, তাই এই ওষুধ মানুষের মধ্যে বেশি জনপ্রিয়। ধরুন, আপনার জ্বর হয়েছে, তাতে যদি প্যারাসিটামল খাওয়ার বদলে এক স্কুপ আইসক্রিম (scoop of ice cream) খেয়েই কাজ হয়ে যায়?

শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ঠিক এমনই দাবি করেছে একটি ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট (Viral Insatgram post)। সেটি বলছে, নেদারল্যান্ডসে তৈরি হয়েছে প্যারাসিটামল ইনফিউসন আইসক্রিম (Paracetamol infused ice cream)! তাহলে কি মাথাব্যথা হলে জুটবে স্বপ্নের ট্রিট?

ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়েছে, ডাচ গবেষকরা এই ‘মেডিসিন্যাল ডেজার্ট’-টি তৈরি করেছেন, যা নাকি জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথা উপশমে সাধারণ প্যারাসিটামলের মতোই কার্যকর। খাবার ও ওষুধের এই অদ্ভুত মিশ্রণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কৌতূহল ও মজা দুই-ই চলছে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

ভাইরাল পোস্টটি ঘিরে মন্তব্যের ঝড় উঠেছে। কেউ কেউ ধারণাটিকে অবিশ্বাস্য বলে জানিয়েছেন, আবার কেউ ঠাট্টা করে লিখেছেন, “এটা কি সত্যি, নাকি এআই বানিয়েছে?” আবার কেউ মন্তব্য করেছেন, “তাহলে ঠিক কত স্কুপ খাওয়া যাবে?” কারও মতে আবার এটি “সবচেয়ে বড় উদ্ভাবন!” কেউ 'Ibuprofen ফ্লেভার' চেয়ে বসেছেন। একজন বলছেন, “ট্যাবলেট গিলতে কষ্ট হত, এখন সহজ হবে।”


আসল সত্য কী?

ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি আসলে সত্যিকারের বাজারজাত পণ্য নয়।

এটি ২০১৬ সালে নেদারল্যান্ডসের নাগেলকার্কে শহরের একটি প্যাটিসেরি ‘Maddy’-র প্রদর্শনীতে তৈরি করা হয়েছিল, শুধুমাত্র একটি মেলায় আকর্ষণ হিসেবে দেখানোর জন্য। অর্থাৎ, এটি কখনও বাজারে বিক্রি হয়নি বা বাস্তবে খাওয়ার জন্য তৈরি করা হয়নি।

তবে এমন কিছু সত্যি সত্যি হলে যে ভালই হয়, সোশ্যাল মিডিয়ার পাতাই তার প্রমাণ।


```