চোখের সামনে এমন কাণ্ড দেখে প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটা একেবারে ভক্তি আর আধুনিকতার মিশেল। উৎসবের মরসুমে রামলীলার আবহের মধ্যেই এমন মজার মুহূর্তে ভেসে গেল গোটা বেঙ্গালুরু।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 3 October 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: হনুমান সাজে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। হাতে গদা। দেখে মনে হচ্ছে কারও জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই একটি বাইক এলো, তাতে করে গন্তব্যের উদ্দেশে রওনা দিলেন স্বয়ং হনুমান (Hanuman Rides a Bike Taxi to Ramleela)। বেঙ্গালুরুর রাস্তায় হঠাৎ এমন দৃশ্য দেখে হাসতে হাসতে পেট ব্যথা নেটিজেনদের। ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, গদা হাতে পূর্ণ সাজে হানুমানজী একেবারে স্বাভাবিক ভঙ্গিতে অ্যাপ বাইকের অপেক্ষা করছেন। বাইক আসলে চালককে গদা দিয়ে রাস্তা দেখিয়ে বুঝিয়ে দিলেন কোথায় যাবেন। তারপর নির্লিপ্তভাবে বাইকের পেছনে উঠে বসে গেলেন।
চোখের সামনে এমন কাণ্ড দেখে প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটা একেবারে ভক্তি আর আধুনিকতার মিশেল। উৎসবের মরসুমে রামলীলার আবহের মধ্যেই এমন মজার মুহূর্তে ভেসে গেল গোটা বেঙ্গালুরু। আর সোশ্যাল মিডিয়ায় ক্লিপটি হয়ে উঠল জমজমাট ভাইরাল কনটেন্ট।
ভিডিওতে বিভিন্ন রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'কাজে বেরিয়ে আপনি বুঝতে পারলেন আপনার পরের রাইড স্বয়ং হনুমান।' কেউ কেউ আবার মজা করে লিখেছেন, 'লঙ্কার দিকে চলো পুত্র।', 'হনুমানজি গদা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, চলো লঙ্কায় আগুন লাগাতে হবে।'