Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দেবী মায়ের মন্দির পাহারা দিচ্ছে সিংহ-সিংহী! নবরাত্রিতে ভাইরাল ভিডিও, ভক্তরা বলছেন, ‘মা এসেছেন'

অনেকেই বলছেন, 'মা দুর্গা বা মা কালী সিংহে চড়ে থাকেন, সিংহই তাঁর বাহন বা যান। তাই মন্দিরের সামনে সিংহ-সিংহী বসে থাকা মানে, মা নিজেই যেন তাঁর বাহন পাঠিয়ে দিয়েছেন ভক্তদের আশীর্বাদ দিতে।' 

দেবী মায়ের মন্দির পাহারা দিচ্ছে সিংহ-সিংহী! নবরাত্রিতে ভাইরাল ভিডিও, ভক্তরা বলছেন, ‘মা এসেছেন'

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 September 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মতো ধর্মপ্রাণ দেশে উৎসব মানেই ‘অলৌকিক’ কিছু খুঁজে পাওয়ার এক অদ্ভুত মানসিকতা কাজ করে। প্রতিবারই কোনও না কোনও ঘটনা ঘিরে তৈরি হয় চমকপ্রদ গল্প, আর সঙ্গে জুড়ে যায় ধর্মীয় ব্যাখ্যা। এবারে নবরাত্রির সময়ও ভাইরাল (Video Viral During Navaratri) হল তেমনই এক ভিডিও, যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া। নেটিজেনদের একাংশ আবার বলেছেন, 'সবটাই মা দুর্গার আশীর্বাদ'। ঠিক কী এমন ঘটল?

ঘটনাটি গুজরাটের (Gujarat) গির অঞ্চলের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় একটি কঙ্কাই দেবীর মন্দির, সেটি ছোট হলেও সুন্দর করে সাজানো। ভিডিওটি রাতের, চারপাশ অন্ধকার, শুধু মন্দিরটিই আলোয় ঝলমল করছিল। একটি গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, তাঁদেরই কেউ ভিডিওটি করেছেন।

গাড়িটি একটু এগোতেই দেখা যায়, মন্দিরের সামনে দু’টি সিংহ-সিংহী একেবারে শান্তভাবে বসে আছে! একদম সিনেমার মতো লাগছিল সেই দৃশ্য। ভিডিওটি বেশ পুরনো হলেও, নবরাত্রির সময় সেটি ফের ভাইরাল হয়ে যায়।

এই ভিডিও দেখে অনেকেই বলছেন, 'মা দুর্গা বা মা কালী সিংহে চড়ে থাকেন, সিংহই তাঁর বাহন বা যান। তাই মন্দিরের সামনে সিংহ-সিংহী বসে থাকা মানে, মা নিজেই যেন তাঁর বাহন পাঠিয়ে দিয়েছেন ভক্তদের আশীর্বাদ দিতে।' অনেকে আবার বলছেন, 'এটা মা কালীর কৃপা, অলৌকিক উপস্থিতি। কেউ বলছেন, 'মা এসেছেন ১০ দিনের জন্য, সিংহরা হয়তো তাঁকে নামিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে।'

এবছর নবরাত্রি শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই ভিডিও ভাইরাল হয় ২৫ সেপ্টেম্বর, যেটা ছিল নবরাত্রির চতুর্থ দিন, মা কুশমাণ্ডার পুজোর দিন।

এই ঘটনার পরে নেটিজেনদের একাংশের মত, ঈশ্বরের উপস্থিতি শুধু মূর্তিতে নয়, প্রকৃতির মাঝেও দেখা যায়। আর তাই হয়তো এই সিংহদের দেখা পাওয়া ভক্তদের চোখে হয়ে উঠেছে একপ্রকার 'দেবী দর্শন'।


```