Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রাক্তনকে খোরপোশ দিয়ে ‘হ্যাপি ডিভোর্স’ কেক কাটলেন যুবক! ছেলেকে দুধ দিয়ে শুদ্ধ করলেন মা

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক যুবক মাটিতে বসে আছেন, আর তাঁর মা তাঁর মাথায় দুধ ঢালছেন।

প্রাক্তনকে খোরপোশ দিয়ে ‘হ্যাপি ডিভোর্স’ কেক কাটলেন যুবক! ছেলেকে দুধ দিয়ে শুদ্ধ করলেন মা

ছেলেকে দুধ দিয়ে শুদ্ধ করলেন মা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 October 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ মানেই যে কেবল কান্না বা হতাশা নয়, তা প্রমাণ করে দিলেন এক যুবক। জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি ডিভোর্সের দিনটিকেই বেছে নিলেন উৎসবের মতো উদ্‌যাপনের জন্য (Post-divorce celebration)। প্রাক্তন স্ত্রীকে 'উপহার' দিলেন ১২০ গ্রাম সোনা ও ১৮ লক্ষ টাকা, তারপর কেটে ফেললেন একটি চকলেট কেক- যাতে লেখা ছিল 'Happy Divorce, 120 gram gold, 18 lakh cash'!

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক যুবক মাটিতে বসে আছেন, আর তাঁর মা তাঁর মাথায় দুধ ঢালছেন। হিন্দু ধর্মে এই প্রথাকে বলা হয় ‘অভিষেক’, যা সাধারণত শিবলিঙ্গে দুধ ঢেলে পবিত্রতা ও নবজীবনের প্রতীক হিসেবে করা হয়। কিন্তু এই ক্ষেত্রে সেটিই হয়ে উঠল বিবাহবিচ্ছেদের প্রতীক- পুরনো সম্পর্কের সমাপ্তি এবং এক নতুন জীবনের সূচনা।

ভিডিওটির পরের দৃশ্যে দেখা যায়, যুবক নতুন পোশাক পরে পরিবারের সঙ্গে হাসিমুখে কেক কেটে উদ্‌যাপন করছেন। কেকের ওপরের লেখাই হয়ে ওঠে এই অদ্ভুত অনুষ্ঠানের মূল আকর্ষণ।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'Please be happy and celebrate yourself. I didn’t take 120 grams gold and 18 lakh cash, I gave it. I am single, happy, and free. My life, my rules.' অর্থাৎ, তিনি জানিয়ে দেন যে, এই বিপুল পরিমাণ অর্থ ও সোনা তিনি নেননি বরং প্রাক্তন স্ত্রীকে দিয়েছেন।

এই ভিডিওতে নেটিজেনদের প্রতিক্রিয়া অবশ্য মিশ্র। কেউ কেউ তাঁকে 'মাম্মাস বয়' বলে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন প্রাক্তন স্ত্রী নিশ্চয়ই এখন অনেক শান্তিতে আছেন। একটি কমেন্টে লেখা, 'মেয়েটির জন্য ভাল লাগছে, এমন ছেলেকে ছেড়ে ঠিক কাজই করেছে।' আবার অনেকে মজা করে বলেছেন, 'বিয়ে যদি এত ধুমধাম করে হয়, তবে বিচ্ছেদ কেন হবে না!'

অন্যদিকে, কেউ কেউ তাঁর ইতিবাচক মনোভাবের প্রশংসাও করেছেন। একজন মন্তব্য করেন, 'মানসিক যন্ত্রণার চেয়ে বিচ্ছেদ অনেক ভাল। নিজের নতুন পথচলাকে উপভোগ করো।'

শেষে ওই যুবক আবারও ভিডিওটি শেয়ার করে লেখেন, ডিভোর্স মানেই শেষ নয়- এটা হতে পারে নতুন শুরু। যাঁরা বিচ্ছেদের পর মানসিক আঘাত সামলে উঠছেন, তাঁদের উদ্দেশে ওই যুবকের বার্তা, 'নিজের স্বাধীনতা উদ্‌যাপন করো, অন্যের ভাবনা নিয়ে ভয় পেও না।'


```