Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

৩৯ দিনের মাথায় আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল, থাকবে মেধাতালিকাও

বছরে দুটি সেমেস্টার ব্যবস্থা চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল পরীক্ষায় বসতে হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।

৩৯ দিনের মাথায় আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল, থাকবে মেধাতালিকাও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 31 October 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: আজ, শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলাফল (HS first sem result)। এই প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। নানা অভিযোগ সঙ্গে নিয়েই ৩৯ দিনের মাথায় আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

বেলা সাড়ে ১২টায় সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবেন। দুপুর ২টা থেকে অনলাইনে দেখা যাবে ফল। প্রকাশিত হবে মেধাতালিকাও (merit list)।

পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এইবারই প্রথম উচ্চমাধ্যমিকের পরীক্ষায় ব্যবহৃত হয়েছে OMR শিট।

পরীক্ষা হয়েছিল গত ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সংসদের সভাপতি জানিয়েছেন, সারা দেশে প্রথম পশ্চিমবঙ্গেই দ্বাদশ শ্রেণির পাঠক্রমে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে।

ফলাফল দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে - https://result.wb.gov.in। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক স্বাক্ষর ও স্ট্যাম্পসহ নম্বরপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

সাধারণত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে এবং উচ্চমাধ্যমিক মার্চ মাসে। তবে বছরে দুটি সেমেস্টার ব্যবস্থা চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল পরীক্ষায় বসতে হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।


```