Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নতুন সিস্টেমে প্রথম উচ্চ মাধ্যমিক! ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ, ৫ হাজারের বেশি অনুপস্থিত

সংসদ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে। রেজাল্ট ঘোষণার ৭২ ঘণ্টা পরে ওএমআর শিটের স্ক্যান কপি আপলোড করা হবে।

নতুন সিস্টেমে প্রথম উচ্চ মাধ্যমিক! ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ, ৫ হাজারের বেশি অনুপস্থিত

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 September 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: নতুন সিস্টেমে প্রথম দিনেই হল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা (Higher Secondary Examination, New System)। সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা। লিখিত পরীক্ষার বদলে ছাত্রছাত্রীরা উত্তর দেয় ওএমআর শিটে। সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান, সর্বত্র শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। বাংলা প্রশ্নপত্র নিয়েও খুশি পরীক্ষার্থীরা।

সাংবাদিক বৈঠকে চিরঞ্জিববাবু বলেন, “আমরা পরিদর্শনে গিয়েছিলাম। কোথাও কোনো অসুবিধা হয়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে।” পরীক্ষার দিন চালু ছিল ‘দুয়ার পোর্টাল’-এর অনলাইন অ্যাটেনড্যান্স সিস্টেম। তবে একসঙ্গে অনলাইনে প্রবেশ করায় প্রথম দিনে সামান্য সমস্যার মুখে পড়তে হয়েছে। তাঁর দাবি, “কাল থেকে আর সমস্যা হবে না।”

প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ৫৫২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তরবঙ্গ আঞ্চলিক দফতরের আওতায় অনুপস্থিত ১৩২১ জন, বর্ধমানে ১৪৬৫ জন, মেদিনীপুরে ৬৬৮ জন এবং কলকাতায় ২৩৭৩ জন। এ ছাড়া ১৪ জন অসুস্থ পরীক্ষার্থীও পরীক্ষা দিতে পারেননি। তবে ৪৯৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। কোথাও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়েননি কেউ। সংসদ সভাপতির দাবি, “প্রথম দিনে পরীক্ষার সার্বিক ছবি ইতিবাচক।”

তবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। অভিযোগ, তিন মাস ধরে বই পাননি বহু ছাত্রছাত্রী। যদিও সংসদ সভাপতির জবাব, “তিন মাস নয়, এক মাস দেরি হয়েছিল। যে বিষয়টির বই দেরি হয়েছে, সেটির পাঠ ভিডিও টিউটোরিয়াল আকারে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়।”

সংসদ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে। রেজাল্ট ঘোষণার ৭২ ঘণ্টা পরে ওএমআর শিটের স্ক্যান কপি আপলোড করা হবে। চিরঞ্জিববাবুর বক্তব্য, “প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওএমআর শিট দেওয়া হবে।”

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন ধাঁচে প্রথম দিন সফলভাবে শেষ হলেও সামনে আরও কয়েকটি বিষয় নিয়ে সংসদকে ভাবতে হবে বলে মত অভিভাবকদের। যেমন বিজ্ঞান বিষয়ে পরীক্ষার সময়সীমা বা ওএমআর শিট আগেভাগে দেওয়ার দাবির মতো বিষয়। তবে সংসদ সভাপতির আশ্বাস—পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।


```