Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রক্ষণাবেক্ষণের কাজ চলছে বিদ্যাসাগর সেতুতে, এবার যান চলাচল বন্ধ থাকবে টানা ১৬ ঘণ্টা

রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। রবিবার ভোর থেকে রাত পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় ঘুরপথে চলতে হবে যাত্রীদের।

রক্ষণাবেক্ষণের কাজ চলছে বিদ্যাসাগর সেতুতে, এবার যান চলাচল বন্ধ থাকবে টানা ১৬ ঘণ্টা

বিদ্যাসাগর সেতু

শেষ আপডেট: 23 January 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার ফের স্তব্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরো সময়টাই সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা ট্র্যাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে সেদিন সমস্যায় পড়তে হতে পারে। সেতু বন্ধ থাকায় নির্দিষ্ট কিছু ঘুরপথ ধরে চলবে যানবাহন।

ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, জিরাট আইল্যান্ড (Jirat Island) থেকে এজেসি বোস রোড (AJC Bose Road) ধরে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ (Turf View) ভায়া গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং (Hastings Crossing) হয়ে সেন্ট জর্জেস গেট রোড (St George’s Gate Road), স্ট্র্যান্ড রোড (Strand Road) হয়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge) অথবা ডানদিক ঘুরে হেস্টিংস ক্রসিং হয়ে কেপি রোড (KP Road) ব্যবহার করতে হবে।

জওহরলাল নেহরু আইল্যান্ড (Jawaharlal Nehru Island) থেকে কেপি রোড ধরে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট (11 Furlong Gate) হয়ে হেস্টিংস ক্রসিং পেরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে বলা হয়েছে।

পূর্বগামী যানবাহনের ক্ষেত্রেও বিকল্প পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। খিদিরপুর (Khidirpur) থেকে সিজিআর রোড (CGR Road) ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে হবে। কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুমুখী যানগুলিকে ওয়াই পয়েন্ট (Y Point) পার হয়ে ঘোড়া পাস দিয়ে রেড রোড (Red Road) ধরে হাওড়া ব্রিজে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

হাওড়া ও সাঁতরাগাছি (Santragachi)-সহ একাধিক এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম ভরসা বিদ্যাসাগর সেতু, যা দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) নামেও পরিচিত। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন (Nabanna) এই সেতুর কাছেই থাকায় এর গুরুত্ব আরও বেড়ে যায়। নিত্যদিন ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ইতিমধ্যেই ২৭ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতের দীর্ঘতম কেবল সেতু (Cable-stayed Bridge) হিসেবে পরিচিত।

সেতু নির্মাণের পর কেটে গিয়েছে প্রায় তিন দশক। নিয়ম অনুযায়ী, সেতু তৈরির সময় ব্যবহৃত স্টে কেবল (Stay Cable), হোল্ডিং ডাউন কেবল (Holding Down Cable), ডেক স্ল্যাব (Deck Slab), এক্সপ্যানশন জয়েন্ট (Expansion Joint)-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের আয়ু ধরা হয় প্রায় ২৫ বছর। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন সেগুলি বদলানোর প্রয়োজন হয়ে পড়েছে। সেতু বিশেষজ্ঞদের মতে, কোনও সেতু দিয়ে টানা পঁচিশ বছর যান চলাচল হলে সময়মতো সংস্কার না করলে যে কোনও মুহূর্তে বড়সড় বিপদের আশঙ্কা থাকে।

এই কারণেই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এইচআরবিসি (HRBC) বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করে। বিদ্যাসাগর সেতুতে মোট ১৫০টি স্টে কেবল রয়েছে। প্রাথমিক পর্যায়ে মূলত এই কেবলগুলিকেই বদলানোর কাজ চলছে গত কয়েক সপ্তাহ ধরে।

তবে প্রায় প্রতি রবিবার সেতু বন্ধ থাকায় যাতায়াতকারীদের ক্ষোভ বাড়ছে পাল্লা দিয়ে। অনেকেরই প্রশ্ন, কেন রাতের দিকে কাজ করে দিনের বেলায় সেতু খোলা রাখা হচ্ছে না। যদিও প্রশাসনের বক্তব্য, নিরাপত্তা ও কারিগরি কারণেই নির্দিষ্ট সময় ধরে সেতু পুরোপুরি বন্ধ রেখে কাজ করা ছাড়া উপায় নেই।

সব মিলিয়ে, আগামী রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় শহরবাসীকে আগেভাগেই বিকল্প রুট দেখে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্র্যাফিক পুলিশ। না হলে সময়মতো গন্তব্যে পৌঁছনো যে বেশ কঠিন হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।


```