Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আবারও আট ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল? নির্দেশিকা জারি পুলিশের

পুলিশের পরামর্শ, ওই সময়ে যাত্রীরা যেন বিকল্প পথ আগেই পরিকল্পনা করে নেন এবং প্রয়োজন ছাড়া দ্বিতীয় হুগলি সেতুর সংলগ্ন এলাকায় না যান।

আবারও আট ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল? নির্দেশিকা জারি পুলিশের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 November 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: আবারও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar bridge closed for eight hours again)। আগামী ২ নভেম্বর (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। ওই সময় সেতুর কেবল ও বেয়ারিং-এর রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও ধরনের যান চলাচল সম্ভব হবে না। তাই বিকল্প পথের ব্যবস্থা রাখা হয়েছে (Which way is the traffic)।

পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতাগামী পণ্যবাহী গাড়ি কোলাঘাট বা ডানকুনি দিক থেকে নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। যাত্রীবাহী গাড়ি কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।

একইভাবে কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া গাড়িগুলি হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রোড ও আন্দুল রোড দিয়ে যাবে। হাওড়া থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়ি আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে যাবে।

পুলিশের পরামর্শ, ওই সময়ে যাত্রীরা যেন বিকল্প পথ আগেই পরিকল্পনা করে নেন এবং প্রয়োজন ছাড়া দ্বিতীয় হুগলি সেতুর সংলগ্ন এলাকায় না যান।

আগেও কয়েক দফায় এই সেতু বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের জন্য। এ বারও সেই একই কারণে আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে রাজ্যের অন্যতম ব্যস্ততম সেতু।


```