Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকার

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রো রেলের কোচ তৈরির জন্য টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-কে জমি লিজে দেওয়া হবে।

হিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকার

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 08:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শিল্প ও পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রো রেলের কোচ তৈরির জন্য টিটাগড় (Titagarh) রেল সিস্টেমস লিমিটেড-কে জমি লিজে দেওয়া হবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরপাড়ার কোতরং ও ভদ্রকালী মৌজার ৪০.০০৯ একর জমি ৯৯ বছরের জন্য লিজে দিচ্ছে রাজ্য সরকার। ওই জমিতে কোচ তৈরির কারখানা সম্প্রসারণ করবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (পূর্বতন টিটাগড় ওয়াগন)।

সরকারি সূত্রের মতে, এই প্রকল্প চালু হলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই হুগলি শিল্পাঞ্চলের পুরনো গৌরবও ফিরে আসবে। কেন্দ্রের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের অংশ হিসেবেই বন্দে ভারত ট্রেনের কোচ তৈরির এই প্রকল্প রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তাছাড়াও এদিন মন্ত্রিসভায় ০২/০৬/২০২৩ তারিখে হওয়া বালাসোরের ট্রেন দুর্ঘটনায় ১৩ (তেরো) জন মৃত ব্যক্তির নিকটাত্মীয়দের ‘বিশেষ সংস্থান’-এর অধীনে হোমগার্ড ভলেন্টিয়ার হিসেবে নাম নথিভুক্তকরণের প্রস্তাব আনা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, কলকাতা পুরসভার কমিশনারের হাতে বার্ধক্য, বিধবা ও পেনশন অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম ২০১০, ওয়েস্ট বেঙ্গল উইডো পেনশন স্কিম ২০১০ এবং মান্য পেনশন স্কিম ২০১৮-এর নিয়মে সংশোধন এনে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে বার্ধক্য ভাতা (OAP), বিধবা ভাতা (WP) এবং মান্য পেনশনের আবেদন গ্রহণ, প্রক্রিয়া সম্পন্ন করা ও অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এর ফলে কলকাতা পুরসভার নাগরিকরা দ্রুত এই ভাতা ও পেনশন সংক্রান্ত পরিষেবা পেতে সুবিধা পাবেন বলে মনে করছে সরকার।


```