Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দুর্ঘটনায় জখম, বন দফতরের চিকিৎসায় সুস্থ হয়ে জঙ্গলে ফিরল দুই হরিণ

চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে অবশেষে নিজের চেনা জঙ্গলে ফিরল দুই হরিণ। দীর্ঘ চিকিৎসার পর

দুর্ঘটনায় জখম, বন দফতরের চিকিৎসায় সুস্থ হয়ে জঙ্গলে ফিরল দুই হরিণ

শেষ আপডেট: 17 June 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে অবশেষে নিজের চেনা জঙ্গলে ফিরল দুই হরিণ। দীর্ঘ চিকিৎসার পর বাঁকুড়ার জয়পুর রেঞ্জের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হল দু’টি আহত হরিণকে। আনন্দে আপ্লুত বনদফতরের আধিকারিকরা।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৯ মার্চ গভীর রাতে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের জয়পুর জঙ্গলের কাছে ২ নম্বর রাজ্য সড়ক পার হওয়ার সময় একটি প্রাপ্তবয়স্ক হরিণ গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা। এরপর ৩ এপ্রিল একই এলাকায় আরও একটি হরিণ শাবক সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকেও নিয়ে এসে শুরু হয় চিকিৎসা।

জয়পুর রেঞ্জ অফিসের একটি ঘরে দু’টি হরিণকে রাখা হয়। প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে ও বনকর্মীদের পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে দুই হরিণ। অবশেষে চিকিৎসক ফিট সার্টিফিকেট দিলে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের জঙ্গলে ফিরিয়ে দেওয়ার। সোমবার, বনদফতরের সিসিএফ (সেন্ট্রাল) এস কুলান্দাইভেলের উপস্থিতিতে খাঁচাবন্দি অবস্থায় হরিণ দু’টিকে নিয়ে যাওয়া হয় জয়পুরের গভীর জঙ্গলে। সেখানেই খাঁচা খুলতেই জঙ্গলের দিকে ছুটে যায় তারা। মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় সবুজের মাঝে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্চেত বনবিভাগের আধিকারিকরা, জয়পুর রেঞ্জের কর্মীরা সহ বনবিভাগের একাধিক কর্মকর্তা। বনদফতরের দাবি, হরিণ দুটির গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। সুস্থভাবে তাদের বনে ফেরাতে পেরে খুশি  বনদফতরের কর্মীরা।


```