Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরজি করের নির্যাতিতার মায়ের পরে এবার বিজেপিতে টুম্পা কয়াল! নির্বাচনে প্রার্থী কামদুনির প্রতিবাদী?

কামদুনির ঘটনায় প্রতিবাদের মুখ ছিলেন মৌসুমি কয়াল এবং টুম্পা কয়াল। বিজেপির দপ্তরে আরও দু'জনের সঙ্গে পতাকা তুলে নিলেন টুম্পা।

আরজি করের নির্যাতিতার মায়ের পরে এবার বিজেপিতে টুম্পা কয়াল! নির্বাচনে প্রার্থী কামদুনির প্রতিবাদী?

বিজেপিতে যোগ টুম্পা কয়ালের

শেষ আপডেট: 29 March 2026 17:46

দ্যা ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক অতীতে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। দলমত নির্বিশেষে, রাস্তায় নেমে সেই ঘটনার প্রতিবাদ করেন রাজ্যের মানুষ। প্রায় এক যুগ আগে কামদুনিতে এমনই আরেকটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ ওঠে রাজ্যজুড়ে। সেই সময় প্রতিবাদের মুখ ছিলেন মৌসুমি কয়াল এবং টুম্পা কয়াল (Tumpa Kayal)। সেই টুম্পা কয়ালই এবার যোগ দিলেন বিজেপিতে (BJP)। রবিবার সল্টলেকে বিজেপির দফতরে লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন তিনি। তবে কি আরজি করের নির্যাতিতার মায়ের পরে এবার প্রার্থী হবেন (West Bengal Assembly Election 2026) কামদুনির টুম্পা কয়াল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

রবিবার সল্টলেকে বিজেপির দফতরে আরও দু'জনের সঙ্গে বিজেপি পতাকা তুলে নিলেন কামদুনির প্রতিবাদী বলে পরিচিত টুম্পা কয়াল। লকেট চট্টোপাধ্যায়ের পাশে বসে টুম্পা জনিয়েছেন মৌসুমি কী করবেন সেটা তাঁর নিজের বিষয়। পরিবারের সমর্থন আছে বলেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন টুম্পা। তিনি বলেন, কামদুনির ঘটনার বিরুদ্ধে আন্দোলনের সময় বিজেপি তাঁদের পাশে ছিল। হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে আবেদন করার সময় বিজেপি তাঁদের সঙ্গে ছিল। পরবর্তীকালেও বিজেপি তাঁদের সাহায্য করেছে বলে নিজের বক্তব্যে জানিয়েছেন টুম্পা কয়াল।

মাত্র কয়েকদিন আগেই মেয়ের বিচার পেতে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। সংবাদমাধ্যমে নির্যাতিতার মা জানিয়েছিলেন, "কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার স্বার্থে আমাকে রাজনীতিতে আসতেই হবে। এ রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে কেউ ভাল নেই। তাই তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।" বিজেপির প্রার্থী তালিকায় আরজি করের নির্যাতিতার মায়ের নাম দেখে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে থাকে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে। এবার একই পথে হাঁটলেন টুম্পা কয়াল।

টুম্পা কয়ালও কি বিজেপির টিকিটে প্রার্থী হতে চলেছেন আসন্ন নির্বাচনে? যদিও বিজেপির তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পাশাপাশি এই বিষয়ে মুখ খোলেননি টুম্পা নিজেও। যদিও, রাজনৈতিক মহলের ধারণা ভোটে লড়বেন তিনি।

সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়। রবিবারের সভা থেকে বাড়ির মা-বোনদের বুথ আগলানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একে কটাক্ষ করে লকেট বলেন, ১৫০০ টাকার বিনিময়ে এতকিছু চাইছেন তিনি। টাকা দিয়েছে তাই সবাইকে বেরিয়ে ভোট করাতে হবে। অর্থাৎ তিনি এতদিন বিনামূল্যে কিছু দেননি।" তাঁর প্রশ্ন, "মহিলারা বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের চাকরির কথা ভুলে গিয়ে বুথ পাহারা দেবে?" তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে লকেট বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার যারা নিয়েছে তাঁরাই সরকারের বিরোধীতা করছে। এবারের ভোটে পদ্ম ফুলেই তাঁরা ভোট দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও লক্ষ্মীর সম্মান আগে। টাকা তো বিজেপি-ও দেবে।"  


```