গাইঘাটা সরকারি হাসপাতালে ট্রেনি ফার্মাসিস্টের শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় উঠলেন এক গ্রুপ-ডি কর্মী।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 December 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: গাইঘাটার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ট্রেনি ফার্মাসিস্টকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় নাম জড়াল সেখানকারই এক গ্রুপ ডি-র কর্মীর।
অভিযোগে জানানো হয়, ৩ তারিখ ফার্মাসিস্ট হিসেবে ট্রেনিং শুরু হয় তরুণীর। সোমবার চাঁদপাড়া হাসপাতালের গ্রুপ ডি-র কর্মী রতন মালাকার বাথরুমে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেন।
ঘটনার পরই প্রথমে বিষয়টি পুলিশকে জানান তরুণী। লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রতনকে গ্রেফতার করে।
এর আগে কখনও হাসপাতালে বা কোথাও তিনি এমন কাজ করেছেন কি না বা অন্য কোনও সমস্যা ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন আধিকারিকরা।
আজ অর্থাৎ মঙ্গলবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। তারপরই তদন্ত সংক্রান্ত বাকি প্রক্রিয়া হবে।
সরকারি হাসপাতালে ধর্ষণের স্মৃতি এখনও টাটকা বঙ্গবাসীর। এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আরজি করের ঘটনা কেউ ভোলেনি। শহরে বিক্ষিপ্তভাবে চলছে আন্দোলনও। এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি হাসপাতালে এত বড় ধর্ষণ-খুনের মতো ঘটনার পরও কী শিক্ষা নিল রাজ্য! সেই তো সরকারি হাসপাতালেই ঘটে গেল এমন ঘটনা!