Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ, বাইপাসের রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় ৩ জন

তিন যুবক গাড়ি থেকে নেমে জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর গাড়ির মধ্যেই তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানি করা হয়।

তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ, বাইপাসের রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় ৩ জন

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 November 2025 19:31

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে নারী নির্যাতন! শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তরুণী (Woman molested in Kollata)। সেইসময়েই একটি চারচাকা গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। তিন যুবক গাড়ি থেকে নেমে জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ (Allegation of Molestation)। এরপর গাড়ির মধ্যেই তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানি (Molestation) করা হয়। কোনওরকমে তাঁদের হাত রক্ষা পান নির্যাতিতা। ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সূত্রে খবর, গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের একটি হাসপাতালে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা (Allegation of Molestation)। তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, অভিযুক্তদের একজন তরুণীর পরিচিত ছিলেন।

অভিযোগ, গাড়িতে তোলার পরই তরুণীকে মাদক খাওয়ানোর চেষ্টা করা হয়। তিনি বাধা দিলে মারধর করা হয়। এরপর শ্লীলতাহানি করা হয়েছে বলেও জানা গেছে। গোটা ঘটনার পর তরুণী অসুস্থ হয়ে পড়েছেন, শহরের এক সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, তরুণী বিবাহিত, পূর্ব কলকাতায় তাঁর বাড়ি।  

যেহেতু অভিযুক্তদের একজনকে তরুণী আগে থেকেই চিনতেন, গত দু-তিন মাস ধরে তাঁদের কথা হচ্ছে।  তাই এই ঘটনা বাকি দুই অভিযুক্তের সঙ্গে মিল পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। 

তরুণীর গোপন বয়ান নেওয়া হয়েছে (Police Investigation)। তিন অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 


```