হাসপাতাল সূত্রে খবর, বুধবার এক নাবালিকার অ্যাপেন্ডিক্স অপারেশন চলাকালীন শ্লীলতাহানির ঘটনা ঘটে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 November 2025 22:31
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার সময় শ্লীলতাহানির (minor assault) শিকার নাবালিকা! বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical college hospital) এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তৃতীয় বর্ষের এক ছাত্র চিকিৎসককে গ্রেফতার (Barasat Medical student arrested) করেছে বারাসত থানার পুলিশ।
জানা গিয়েছে, আরজি কর ঘটনার প্রতিবাদে (RG Kar protest) জুনিয়র ডাক্তারের সঙ্গে সামিল ছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার এক নাবালিকার অ্যাপেন্ডিক্স অপারেশন চলাকালীন শ্লীলতাহানির ঘটনা ঘটে। বাড়ি ফিরে নাবালিকা পরিবারের সদস্যদের সব জানায়। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃত চিকিৎসক বিহারের বাসিন্দা।
বারাসত মেডিক্যাল কলেজের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডল জানিয়েছেন, ধৃত চিকিৎসক কলেজের বয়েজ হস্টেলে থাকতেন। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র চিকিৎসক গত বছর আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামনের সারিতে ছিলেন।
বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।