Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাইপাসে শ্লীলতাহানির ঘটনায় ধৃত ২৪ বছরের যুবক, দু'জন এখন পলাতক, তাঁদের একজন নির্যাতিতার পরিচিত

পুলিশ সূত্রে খবর, শ্লীলতাহানির অভিযোগে ২৪ বছরের আলতাফ আলমকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে (One accussed arrested)। 

বাইপাসে শ্লীলতাহানির ঘটনায় ধৃত ২৪ বছরের যুবক, দু'জন এখন পলাতক, তাঁদের একজন নির্যাতিতার পরিচিত

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 November 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় তরুণীকে শ্লীলতাহানির (EM Bypass molestation case) ঘটনায় একজনকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। এখনও পলাতক দুই অভিযুক্ত। তাঁদের খোঁজ চলছে। ধৃত যুবক গার্ডেনরিচের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, শ্লীলতাহানির অভিযোগে ২৪ বছরের আলতাফ আলমকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে (One accussed arrested)। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

গত শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তরুণী (Woman molested in Kollata)। সেইসময়েই একটি চারচাকা গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। তিন যুবক গাড়ি থেকে নেমে জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ (Allegation of Molestation)। এরপর গাড়ির মধ্যেই তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানি (Molestation) করা হয়।

ওই রাতেই প্রগতি ময়দান থানা এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের একটি হাসপাতালে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা (Allegation of Molestation)।

অভিযোগ, গাড়িতে তোলার পরই তরুণীকে মাদক খাওয়ানোর চেষ্টা করা হয়। তিনি বাধা দিলে মারধর করা হয়। এরপর শ্লীলতাহানি করা হয়েছে বলেও জানা গেছে। গোটা ঘটনার পর তরুণী অসুস্থ হয়ে পড়েছেন, শহরের এক সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, তরুণী বিবাহিত, পূর্ব কলকাতায় তাঁর বাড়ি।  

যেহেতু অভিযুক্তদের একজনকে তরুণী আগে থেকেই চিনতেন, গত দু-তিন মাস ধরে তাঁদের কথা হচ্ছে।  তাই এই ঘটনা বাকি দুই অভিযুক্তের সঙ্গে মিল পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।


```