Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা! সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ১০ কিমি টেনে নিয়ে গেল গাড়ি

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একেবারে ধার দিয়েই যাচ্ছিলেন তিনি। সেই সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁর সাইকেলে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে সাইকেল-সহ কুমারেশ গাড়ির সামনে আটকে যান। অভিযোগ, ওই অবস্থাতেও গাড়ি থামাননি চালক। বরং গতি বাড়িয়ে দেন।

বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা! সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ১০ কিমি টেনে নিয়ে গেল গাড়ি

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 January 2026 19:03

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর (Tragic accident)। মৃতের নাম কুমারেশ মণ্ডল। অভিযোগ, ধাক্কা মারার পর তাঁকে প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে টেনে নিয়ে যায় একটি গাড়ি। স্থানীয়দের চিৎকার-চেঁচামেচি উপেক্ষা করেই গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে চালক। শেষ পর্যন্ত সর্ষের ক্ষেতে গাড়ি ও সাইকেল ফেলে চম্পট দেয় সে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার (Baduria) উমাপতিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন কুমারেশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একেবারে ধার দিয়েই যাচ্ছিলেন তিনি। সেই সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁর সাইকেলে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে সাইকেল-সহ কুমারেশ গাড়ির সামনে আটকে যান।

অভিযোগ, ওই অবস্থাতেও গাড়ি থামাননি চালক। বরং গতি বাড়িয়ে দেন। রাস্তার পাশে থাকা লোকজন বিষয়টি দেখে চিৎকার শুরু করেন, গাড়ি থামানোর অনুরোধও করা হয়। কিন্তু কোনও ভ্রুক্ষেপ না করে চালক পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। কয়েকজন স্থানীয় বাসিন্দা বাইক নিয়ে ধাওয়া করলেও গাড়ির গতিবেগ বেশি থাকায় তাকে ধরা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গিয়ে একটি সর্ষের ক্ষেতে গাড়ি থামিয়ে সাইকেল ও আহত সাইকেল আরোহীকে ফেলে রেখে পালিয়ে যান চালক। গুরুতর আহত অবস্থায় কুমারেশকে প্রথমে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি ও দুর্ঘটনাগ্রস্ত সাইকেলটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, যে দিক থেকে গাড়িটি এসেছিল এবং ঘটনার পর সংশ্লিষ্ট রাস্তায় থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ ও নম্বরপ্লেটের সূত্র ধরে পলাতক চালকের পরিচয় শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

এই প্রসঙ্গে বসিরহাট জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন, “সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করে চালকের খোঁজ চলছে। দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলেই আশা। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা সাজ্জাদ আলি মণ্ডল বলেন, “সাইকেল আরোহী গাড়ির সামনে আটকে যাওয়ার পর বাঁচার জন্য চিৎকার করছিলেন। কিন্তু চালকের কোনও হুঁশ ছিল না। ১০ কিলোমিটার টেনে নিয়ে গিয়ে তাঁকে ফেলে পালানো অমানবিক। আমরা চাই দোষীর কঠোর শাস্তি হোক।” গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


```