Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

প্রসূনকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলায় শুভেন্দুকে নোটিস পাঠাল পুলিশ, চাঁচলে নতুন রাজনৈতিক তরজা

 গত ২ জানুয়ারি চাঁচলে এক রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেন। 

প্রসূনকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলায় শুভেন্দুকে নোটিস পাঠাল পুলিশ, চাঁচলে নতুন রাজনৈতিক তরজা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 January 2026 15:14

দ্য ওয়াল ব্যুরো: চাঁচলের সভামঞ্চ থেকে করা বিতর্কিত মন্তব্যের জেরে এবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নোটিস পাঠাল চাঁচল থানার পুলিশ (Police send notice)। প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি নোটিস ধরানো হয়েছে শুভেন্দুকে।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি চাঁচলে এক রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেন। মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘ভুয়ো ভোটে খগেনদাকে হারিয়ে দেওয়া হত। কাউন্টিংয়ের আগের দিন এই প্রসূন ডাকাতি করতে গিয়েছিল। একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিল। এখন তৃণমূলের নেতা হয়ে রাজ্য সরকারের পদে রয়েছে, মোটা বেতন পাচ্ছে।’’ ওই মন্তব্যের পরই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তরফে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়।

নোটিস পাওয়ার পর প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, ‘‘একজন কনস্টেবল খুনের ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল। সেই মামলা এত দিন চাপা ছিল। এবার ফাইল খুলবে। মৃত কনস্টেবলের স্ত্রী ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।’’ 

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুভেন্দু যেখানে যান সেখানেই সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান এবং প্ররোচনামূলক ও ব্যক্তিগত কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

অন্য দিকে, গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘শুভেন্দু সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক মন্তব্য করেছেন। কেউ চাইলে আদালতে গিয়ে মানহানির মামলা করতে পারেন। কিন্তু পুলিশে গিয়ে এফআইআর করা কেন, সেটাই প্রশ্ন।’’

সব মিলিয়ে চাঁচলের সভা থেকে করা বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। শুভেন্দুকে পাঠানো নোটিসের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা ও তরজা।


```