Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বর্ষায় বন্ধ হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভের দুয়ার, তিন মাস নিষেধাজ্ঞা পর্যটনে

১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সুন্দরবনের পর্যটন। বন্যপ্রাণীর প্রজনন মরশুমের কারণে এই সিদ্ধান্ত।

বর্ষায় বন্ধ হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভের দুয়ার, তিন মাস নিষেধাজ্ঞা পর্যটনে

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

শেষ আপডেট: 7 June 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: এই বর্ষার মরশুমে সুন্দরবনের ঘন জঙ্গলে লঞ্চে চেপে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই ভাবনায় রাশ টানতে হবে। কারণ, আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবন টাইগার রিজার্ভে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন দফতর।

এই সময়টিতে বনের ভিতরে কোনও ধরনের পর্যটন কার্যকলাপ চলবে না। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বন্যপ্রাণীদের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে। এই তিন মাসেই মূলত বাঘ, হরিণ, কুমির, সাপ এবং কচ্ছপের মতো বন্যপ্রাণীরা মিলন ও ডিম পাড়ার প্রক্রিয়া চালায়। উপকূলবর্তী অঞ্চল এবং নদীতীরবর্তী বনাঞ্চল তাদের এই কর্মকাণ্ডের প্রধান ক্ষেত্র। 

তাই তাদের বিরক্ত না করার উদ্দেশেই, এই নিয়ে টানা তৃতীয় বছর এই নিষেধাজ্ঞা জারি করা হল। বন দফতর জানায়, এটা একটা নিয়মিত বার্ষিক সিদ্ধান্ত, যা দেশের অন্য অভয়ারণ্যগুলিতেও প্রয়োগ করা হয়। বিশেষ করে বনের মূল বা কোর এরিয়াগুলিতে এই নিষেধাজ্ঞা কড়াভাবে মানা হয়।

পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, 'এই সিদ্ধান্ত ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান-এর অন্তর্ভুক্ত। দেশের সমস্ত জঙ্গলে এই সময় বন্যপ্রাণীদের শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে থাকি।'

প্রসঙ্গত, সুন্দরবন শুধু ভারতের নয়, বিশ্বেরও অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনেই বাস করে কিংবদন্তি রয়্যাল বেঙ্গল টাইগার, যার পাশাপাশি রয়েছে কুমির, ঘড়িয়াল, চিতল হরিণ-সহ অসংখ্য প্রাণী ও পাখির প্রজাতি।

তথ্য অনুযায়ী, সুন্দরবনে রয়েছে ২৯০ প্রজাতির পাখি, ২১৯ ধরনের জলজ প্রাণী, এবং ৩৪৪ প্রজাতির গাছপালা। এই জৈববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে প্রতি বছর এই সময় পর্যটন বন্ধ রাখা একান্ত প্রয়োজনীয় বলে মত বিশেষজ্ঞদের।

সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষায় এই তিন মাসের নিষেধাজ্ঞা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই যারা এই সময় সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের জন্য এখনই নতুন তারিখ ভেবে দেখা উচিত।


```