Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে

মহালয়ার শেষের বেলাও ভিজল রাজ্যের বেশ কিছু এলাকা। ভোর থেকেই কোথাও রোদের দেখা, আবার কোথাও হালকা বৃষ্টি।

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 September 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: আজ মহালয়া। শেষের বেলাও ভিজল রাজ্যের বেশ কিছু এলাকা। ভোর থেকেই কোথাও রোদের দেখা, আবার কোথাও হালকা বৃষ্টি। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির দাপট।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি সোমবার, ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপরে বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতাসহ প্রায় সব জেলায় আকাশ আংশিক থেকে ঘন মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কোথায় কোথায় নামবে ভারী বৃষ্টি?

•    দক্ষিণ ২৪ পরগনা: ভারী বৃষ্টির সতর্কতা, কিছু এলাকায় প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
•    মঙ্গলবার ও বুধবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বর্ষণের সম্ভাবনা।
•    বুধবার: ওই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়বে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতায়ও দিনের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার রাত থেকেই ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমতে থাকবে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়াও বইবে।

সোমবার পার্বত্য এলাকা, মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে শুক্রবার দার্জিলিংয়ে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


```