Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহালয়ার পর 'বিরতি' নিলেও পুজোর দিনগুলিতে ভাসাতে পারে বৃষ্টি! এল মন খারাপ করা পূর্বাভাস

হাওয়া অফিস বলছে, রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে পরবর্তী কয়েক দিন। উপকূলের জেলাগুলিতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহালয়ার পর 'বিরতি' নিলেও পুজোর দিনগুলিতে ভাসাতে পারে বৃষ্টি! এল মন খারাপ করা পূর্বাভাস

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 September 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র সপ্তাহখানেক বাকি দুর্গাপুজোর (Durga Puja 2025)। কিন্তু অনেক আগে থেকেই রাজ্যে (West Bengal) সক্রিয় নিম্নচাপ (Low Depression)। তাই পুজোতে যে বৃষ্টি হবে তার আশঙ্কা রয়েছেই। আবহাওয়া দফতরও কার্যত তেমন পূর্বাভাস দিয়ে দিয়েছে।

হাওয়া অফিস বলছে, রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে পরবর্তী কয়েক দিন। উপকূলের জেলাগুলিতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকালও এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তবে মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজই হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মহালয়ার দিন

রবিবার মহালয়ার (Mahalaya) সকালে বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশে থাকবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

পুজোয় আবহাওয়া

আগামী ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ৩০ সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীর রাতেও ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অর্থাৎ মহালয়া থেকে খানিকটা বিরতি মিললেও পুজোর দিনগুলিতে ফের ভারী বৃষ্টির দাপটে ভিজতে পারে বাংলা।


```