Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ক্লাবে মমতার ছবি টাঙাতে হবে, না হলে অনুদান বন্ধ, পুজো কমিটিগুলিকে সাবধান করলেন তৃণমূল বিধায়ক

বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস চত্বরে সরকারি অনুদান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক। সেখানেই তিনি বলেন, অনুদান পাওয়ার পরেও অনেক ক্লাব মুখ্যমন্ত্রীর ছবি লাগাচ্ছে না।

ক্লাবে মমতার ছবি টাঙাতে হবে, না হলে অনুদান বন্ধ, পুজো কমিটিগুলিকে সাবধান করলেন তৃণমূল বিধায়ক

তৃণমূল বিধায়ক সুকুমার দে

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 September 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) সামনে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে (Puja Committee) দেওয়া হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান (Durga Puja Allowance)। কিন্তু সেই আবহের মাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে (MLA Sukumar Dey)। তাঁর স্পষ্ট কথা পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি রাখতে হবে। না হলে ভবিষ্যতে অনুদান বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস চত্বরে সরকারি অনুদান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক। সেখানেই তিনি বলেন, অনুদান পাওয়ার পরেও অনেক ক্লাব মুখ্যমন্ত্রীর ছবি লাগাচ্ছে না। তিনি ব্যক্তিগতভাবে তালিকা হাতে নিয়ে মণ্ডপগুলি ঘুরে দেখবেন। কোনও ক্লাবে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে পরের বছর অনুদান আটকে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর যুক্তি, “যিনি এই অনুদান দিচ্ছেন, তাঁকে সম্মান জানানোই উচিত।”

তৃণমূল বিধায়কের এই বক্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “এটা জনগণের করের টাকা, কারও পৈতৃক সম্পত্তি নয়।” শুভেন্দুর দাবি, সরকার ধার করে এই অনুদান দিচ্ছে। তাঁর কথায়, “লোকসভা ভোটে নন্দকুমারে বিজেপি এগিয়ে ছিল। পরের ভোটে উনি ২৫ হাজার ভোটে হারবেন।”

সমালোচনার জবাবে বিধায়ক সুকুমার দে বলেন, মুখ্যমন্ত্রীর অনুদান বারবার আদালতে চ্যালেঞ্জ করা হলেও তা চালু রয়েছে। অথচ কিছু ক্লাব মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রকল্পগুলির কথা তুলে ধরছে না। তাঁর যুক্তি, “কেন্দ্রের প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর ছবি থাকে। তাহলে আমাদের রাজ্যে কেন থাকবে না?”


```