Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মহালয়ার দিন বাংলাদেশে ভূমিকম্প! কাঁপল মেঘালয়ও

মহালয়ার দিন বাংলাদেশে ৪.০ মাত্রার ভূমিকম্প। কেঁপে উঠল মেঘালয়ও। তবে এখন পর্যন্ত কোনও ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মহালয়ার দিন বাংলাদেশে ভূমিকম্প! কাঁপল মেঘালয়ও

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 September 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ভূমিকম্প। কেঁপে উঠল মেঘালয়ও। রিখটার স্কেলে মাত্রা ৪.০। এপর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সকাল ১১টা ৪৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। সরকারি তরফে জানানো হয়েছে, মেঘালয়ে এখনও পর্যন্ত কোনও সম্পত্তির ক্ষতি বা মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, কম্পন তুলনামূলকভাবে স্বল্পমাত্রার ছিল ফলে  বিশেষ কোনও প্রভাব পড়েনি।

উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চল, যার মধ্যে মেঘালয় ও তার আশপাশের এলাকা রয়েছে, ভূমিকম্পপ্রবণ। ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প এখানে কম-বেশি হয়ে থাকে, তাই কর্তৃপক্ষ সতর্ক থাকতে বলেন।

মেঘালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আফটার শকের জন্য প্রস্তুত রয়েছে। ফলে কোনও সমস্যা হলে সামলে নেওয়া সম্ভব হবে।

এর আগে শনিবার মায়ানমারে ৩.৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)-র তথ্য অনুযায়ী, এই কম্পন ঘটেছিল দুপুর ১টা ০৫-এ, গভীরতা ৮০ কিলোমিটার। মায়ানমারে সেপ্টেম্বরের ১৪-এ আরও একটি ৪.৬ মাত্রার কম্পন ঘটেছিল, সেসময়ও সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ফলে বাঁচানো গেছিল একাধিক প্রাণ।

মায়ানমারের সাগেইং ফল্ট, ১,৪০০ কিলোমিটার দীর্ঘ, যার ফলে এই এলাকা-সহ আশপাশের এলাকায় ভূমিকম্প হয়। সাগেইং, ম্যান্ডালয়, বাগো এবং ইয়াঙ্গুনের মতো অঞ্চলগুলোকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, তুলনামূলকভাবে গভীর কম্পনও শক্তিশালী ঝাঁকুনি সৃষ্টি করতে পারে এখানে।


```