Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ, কম্পন অনুভূত কলকাতাতেও

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, তার প্রভাব অনুভূত হল কলকাতাতেও। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে প্রাথমিকভাবে বড় ক্ষতির খবর মেলেনি।

 

ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ, কম্পন অনুভূত কলকাতাতেও

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 September 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত কলকাতাতেও। উৎসস্থল অসমের ঢেকিয়াজুলি।

রবিবার বিকেল ৪.৪১ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ৫.৯। কম্পন বেশি অনুভূত হয়েছে অসম, অরুণাচল ও উত্তরবঙ্গে। ক্ষয়ক্ষতির কোনও খবর এখনওপর্যন্ত পাওয়া যায়নি।

উত্তরবঙ্গের বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ভাল মতো ঝাঁকুনি অনুভূত হয়েছে। সকলেই বাড়ির বাইরে চলে যান। আফটার শকের আতঙ্কও রয়েছে।

কোচবিহারের বাসিন্দা এক ব্যক্তি জানান, রবিবার দুপুরে খেয়ে ঘুমোচ্ছিলেন, কম্পনে ঘুম ভেঙে যায়। ততক্ষণে চারিদিকে হইচই।

অসম বা অরুণাচলের কী পরিস্থিতি, তা এখনও জানা যায়নি। উত্তরবঙ্গের কোথাও কোনও ফাটল দেখা গেছে কি না, তাও জানা যায়নি। 


```