Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তীব্র ভূমিকম্পে কাঁপল রাশিয়া, উপকূলবর্তী এলাকায় জারি সুনামির সতর্কতা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব উপকূলীয় এলাকা। মার্কিন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। উপকূলবর্তী অঞ্চলে জারি হয়েছে সুনামির সতর্কতা।

 তীব্র ভূমিকম্পে কাঁপল রাশিয়া, উপকূলবর্তী এলাকায় জারি সুনামির সতর্কতা

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 September 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০ এবং এর উৎসস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল আরও বেশি, ৭.৪ এবং এর গভীরতা ছিল প্রায় ৩৯.৫ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছে এর ফলে। উপকূল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে রাশিয়ার বিভিন্ন এলাকায় বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।

এই কামচাটকাই ভয়াবহ কম্পনে কেঁপেছিল কয়েক মাস আগে। চলতি বছরের জুলাই মাসে এখানে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়, যা ১৪ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছিল USGS। ইতিহাসেরও ষষ্ঠ শক্তিশালী কম্পন বলে চিহ্নিত করা হয়েছিল সেই ভূমিকম্পকে। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে জাপান, আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ-সহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করতে হয়।

প্রশান্ত মহাসাগরের সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত কামচাটকা উপদ্বীপ বহু দশক ধরেই প্রবল কম্পনের সাক্ষী। সোভিয়েত আমলে ১৯৫২ সালে এখানেই ৯.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা এখনও অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প হিসেবে ধরা হয়।

জুলাইয়ের প্রবল কম্পনের পরই মার্কিন কর্তৃপক্ষ হাওয়াই, আলাস্কা, ক্যালিফোর্নিয়া-সহ মার্কিন পশ্চিম উপকূলের একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছিল। বিশেষ করে হাওয়াই ও আলাস্কাকে সরাসরি সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিপর্যয় মোকাবিলা বাহিনী সর্বত্র সতর্কতা জারি করেছিল এবং উপকূলবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল।

এইবার ফের একবার কম্পনে কেঁপে উঠল কামচাটকা। ভূমিকম্প প্রবণ এই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো যায়।


```