Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পায়ের তলায় জল, মাথার উপর বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আজ ও আগামিকাল শহরে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৮ শতাংশ, যা অস্বস্তির পারদ চড়াতে বাধ্য।

পায়ের তলায় জল, মাথার উপর বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 10:25

দ্য ওয়াল ব্যুরো: আকাশের মুখ ভার। পায়ের তলায় জল, মাথার উপর বৃষ্টির (Rain) দাপট। রাজ্যজুড়ে ফের একবার আবহাওয়ার (Weather) মেজাজ তিরিক্ষি! উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত আর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা রাজ্যে নিয়ে এসেছে টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু— এই ত্র্যহস্পর্শেই অস্বস্তির গুঁড়ি গুঁড়ি সুর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আজ, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় জারি হয়েছে সতর্কতা। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার দাপট।

উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না। মঙ্গলবার থেকেই মালদহ, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে শুরু হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং ও জলপাইগুড়িতেও রয়েছে হলুদ সতর্কতা। যদিও কিছু এলাকায় এখনও তেমন তীব্রতার ইঙ্গিত নেই, তবুও স্থানীয়ভাবে দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর।

কলকাতার (Kolkata) আকাশও রয়েছে গুমোট-মেঘলা। আজ ও আগামিকাল শহরে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৮ শতাংশ, যা অস্বস্তির পারদ চড়াতে বাধ্য। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে কম। সর্বোচ্চ ৩০.০ ডিগ্রি, যা প্রায় ২.৬ ডিগ্রি কম।

গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬৯.৩ মিলিমিটার। তবে আশার কথা, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে স্বস্তির বার্তা আনতে পারে আবহাওয়া। তবে তার আগে, ছাতা মাথায় না নিলে বিপদ! কারণ বৃষ্টি এবার খেলতে এসেছে পুরোমাত্রায়।


```