Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দক্ষিণে তৃণমূলের মেগা সমাবেশ, উত্তরে অভিযান বিজেপির, সোমে সরগরম রাজ্য রাজনীতি

মঞ্চ প্রস্তুত ধর্মতলায়। গতকাল তা সরেজমিনে দেখে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজই উত্তরবঙ্গে মিছিল শুভেন্দুর।

দক্ষিণে তৃণমূলের মেগা সমাবেশ, উত্তরে অভিযান বিজেপির,  সোমে সরগরম রাজ্য রাজনীতি

শেষ আপডেট: 21 July 2025 07:49

দ্য ওয়াল ব্যুরো: ২৬-এ ভোটের আগের শেষ ২১ জুলাই আজ। প্রস্তুতি প্রায় শেষ। গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতা-কর্মীরা এসেছেন কলকাতায়। তাঁদের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আজও ভোর থেকেও বিভিন্ন ট্রেনে কলকাতামুখী হয়েছেন বহু সমর্থক। একটাই উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনা। ২৬-এর আগে দিদি ঠিক কী বার্তা দেন, তা চাক্ষুস করা।

মঞ্চ প্রস্তুত ধর্মতলায়। গতকাল তা সরেজমিনে দেখে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও রাতভোর বিভিন্ন খুঁটিনাটি কাজ চলেছে। রাত থেকেই বহু সমর্থক মঞ্চের আশপাশে জমায়েত করা শুরু করেছেন। কেউ বলছেন, দিদিকে সামনে থেকে দেখতে চান। কেউ বলছেন, অপেক্ষার শুরু এখন থেকেই।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে প্রতিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো। ভোকাল টনিক দেন দলীয় নেতা-কর্মীদের। ২৬-এর মহাযুদ্ধের আগে এটাই শেষ শহিদ সমাবেশ, তাই নেত্রী ঠিক কী বার্তা আজ দেন, সেদিকে তাকিয়ে সকলে। মুখিয়ে নেতা-কর্মীরাও।

ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল শুরু হয়েছে, মিছিল করেই অনেকে নির্দিষ্ট এক জায়গায় জমায়েত করছেন। তারপর সেখান থেকে ট্রেনে-বাসে চেপে বা ব্যক্তিগত গাড়িতে রওনা হচ্ছেন ধর্মতলার উদ্দেশে। সবমিলিয়ে চেনা ছন্দে ২১-এর সকাল।

এদিকে আজই উত্তরকন্যা অভিযান রয়েছে বিজেপির। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তিনি কিছুদিন আগেই কসবার ঘটনায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছিলেন, ২১ জুলাই ডিম ভাত খাবে, বিজেপি উত্তরকন্যা যাবে।

বিরোধী দলনেতা ওই দিন বলেন, 'এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি আছি। আমাদের লড়াই চলবে। ২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি, নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।'

প্রথমে এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। শর্ত দিয়ে উচ্চ আদালত জানিয়ে দেয়, তিন পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন।

সবমিলিয়ে উত্তর থেকে দক্ষিণ, সোমবার সরগরম রাজ্য রাজনীতি। 


```