Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ জুলাই বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে শর্ত

বঙ্গ বিজেপিতে সুকান্ত-পর্বের ইতি হবে হবে করছে, এমন সময় এই উত্তরকন্যা অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

২১ জুলাই বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে শর্ত

কলকাতা হাইকোর্ট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 July 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (21 July) কলকাতায় তৃণমূলের (TMC) শহিদ দিবস পালনের অনুষ্ঠান রয়েছে। ওই দিনই আবার বিজেপির যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhijan) ডাক দিয়েছে। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। শর্ত দিয়ে উচ্চ আদালত এদিন জানিয়ে দিয়েছে, তিন পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে।

বঙ্গ বিজেপিতে সুকান্ত-পর্বের ইতি হবে হবে করছে, এমন সময় এই উত্তরকন্যা অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেছে নেওয়া হয় ২১ জুলাই। যেদিন প্রতি বছর শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকরা এই নিয়ে জমায়েত করেন কলকাতার ধর্মতলায়।

ঠিক সেইদিন উত্তরবঙ্গে গিয়ে নিজেদের কর্মসূচি পালন করতে চলেছে বঙ্গ বিজেপি। কসবা কাণ্ডের প্রতিবাদমঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘যেদিন মমতার ডিমভাতের অনুষ্ঠান হবে কলকাতায়, সেদিন যুবমোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে।’’

তৃণমূলের উদ্দেশে বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘২১ জুলাই মমতার চোরেরা ডিমভাত খাওয়ার জন্য কলকাতায় আসবে। আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যা নড়াব।’’

তবে উত্তরকন্যা অভিযানে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। ২১ জুলাইয়ে কলকাতায় পূর্ব নির্ধারিত সমাবেশের কারণে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা যাবে না বলে চিঠি দিয়ে বিজেপির যুব মোর্চাকে জানায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সেই অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে উচ্চ আদালত জানিয়ে দেয়, শর্ত মেনে মিছিল করা যাবে। পুলিশই নিরাপত্তা সুনিশ্চিত করবে।


```