Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ, কোথায় যান নিয়ন্ত্রণ, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন খুঁটিনাটি

কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে, ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে কোনওভাবেই যেন যানজট না হয়। শনিবার রাতে সেই নির্দেশ মেনেই কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, কোন কোন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ (Traffic System) করা হবে।

২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ, কোথায় যান নিয়ন্ত্রণ, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন খুঁটিনাটি

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 July 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (Sahid Diwas 21 July) উপলক্ষে ২১ জুলাই (সোমবার) ধর্মতলায় আয়োজিত হতে চলছে বিশাল সমাবেশ। আগামিকাল সকাল থেকেই শহরের বহু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে, কোথাও আবার চলবে নিয়ন্ত্রিতভাবে। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে, ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে কোনওভাবেই যেন যানজট না হয়। শনিবার রাতে সেই নির্দেশ মেনেই কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, কোন কোন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ (Traffic System) করা হবে।

কোন রাস্তায় গাড়ি চলবে, কোন রাস্তায় চলবে না?
২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে কিংবা নিয়ন্ত্রণ করা হবে। দেখে নিন সেই তালিকা-

  • আমহার্স্ট স্ট্রীট: এই রাস্তায় শুধু উত্তর থেকে দক্ষিণগামী গাড়ি চলবে।
  • বিধান সরণি: কেসি সেন স্ট্রীট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত যান চলাচল করতে পারবে।  
  • কলেজ স্ট্রীট: দক্ষিণ দিক থেকে উত্তরমুখী যান চলাচল বন্ধ থাকবে।
  • ব্রাবোর্ন রোড: উত্তর থেকে দক্ষিণমুখী গাড়ির গতি রুখে দেওয়া হবে।
  • স্ট্র্যান্ড রোড: হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত গাড়ি চলবে না।
  • বিবি গাঙ্গুলি স্ট্রীট: পূর্ব থেকে পশ্চিমদিকে গাড়ি চলাচল বন্ধ।
  • বেন্টিঙ্ক স্ট্রীট: দক্ষিণ থেকে উত্তরদিকে গাড়ি চলবে না।
  • নিউ সিআইটি রোড: পশ্চিম থেকে পূর্বদিকে গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা।
  • রবীন্দ্র সরণি: বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

পণ্যবাহী গাড়ির জন্যও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে-
সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না। তবে রান্নার গ্যাস, মাছ, মাংস বা অন্য জরুরি পণ্য পরিবহন করা গাড়িগুলি এই নিয়মের বাইরে থাকবে।

কোথায় কোথায় গাড়ি পার্কিং নিষিদ্ধ?
যে সব এলাকায় সভা ও মিছিলের ভিড় থাকবে, সেখানে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশের রাস্তা, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ-এ গাড়ি রাখার অনুমতি থাকবে না।


```