Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'শ্যুটআউটের সময় হাসপাতালে ছিলামই না', গ্যাংস্টার-খুনের অভিযোগ অস্বীকার মূল অভিযুক্তের ভাই নিশুর

শনিবার রাতে আনন্দপুরের একটি গেস্ট হাউজ থেকে গ্রেফতার করা হয়েছে তৌসিফ খান ওরফে বাদশা, নিশু খান-
সহ চারজনকে। চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নিশু খান। 

'শ্যুটআউটের সময় হাসপাতালে ছিলামই না', গ্যাংস্টার-খুনের অভিযোগ অস্বীকার মূল অভিযুক্তের ভাই নিশুর

গুলিকাণ্ডে ধৃত নিশু খান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 July 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: বিহারের হাসপাতালে গ্যাংস্টার খুনে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে। গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের পরই এ শহরে পালিয়ে আসে তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের জালে মোট ১১ জন। রবিবার তাঁদের আলিপুর আদালতে পেশ করা হয় ধৃতদের। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন মূল অভিযুক্ত তৌসিফ খানের ভাই নিশু খান।

শনিবার রাতে আনন্দপুরের একটি গেস্ট হাউজ থেকে গ্রেফতার করা হয়েছে তৌসিফ খান ওরফে বাদশা, নিশু খান-
সহ চারজনকে। চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নিশু খান। সেখান থেকেই তাঁকে এদিন দুপুরে আলিপুর আদালত চত্বরে নিয়ে আসা হয়। বিহার পুলিশের দাবি, এই নিশু খানের বাড়িতে বসেই খুনের ছক কষা হয়েছিল। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তাঁর কথায়, 'শ্যুটআউটের সময় হাসপাতালে ছিলাম না। কলকাতায় বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। পরশুদিন এসে প্রথমে পার্কস্ট্রীটে যাই। সেখান থেকে নিউটাউনের শাপুরজিতে উঠি। এরপর পার্ক স্ট্রীটে হোটেল না পেয়ে আনন্দপুরের গেস্ট হাউজে উঠেছিলাম।'  

বিহার পুলিশ জানিয়েছে, শেরু খান যিনি বর্তমানে পুরুলিয়ার জেলে বন্দি তার কথাতেই এই খুন করেছে তৌসিফ খান। নিশু খানের দাবি, তাঁর দাদা তৌসিফ খানের সঙ্গে জেলেই আলাপ হয়েছিল শেরু, তাকে জামিন পেতেও সাহায্য করেছিল শেরু।  

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ পাটনার একটি বেসরকারি হাসপাতালে ঢুকে এক গ্যাংস্টারকে আইসিইউ-র মধ্যেই গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহতের নাম চন্দন মিশ্র। বিহারের বক্সারের বাসিন্দা চন্দনের নামে ২৪টি ফৌজদারি মামলা ছিল, যার মধ্যে ১২টি খুনের অভিযোগ।

চিকিৎসার জন্য পুলিশের পাহারায় হাসপাতালে ভর্তি ছিল চন্দন। কিন্তু সেই নিরাপত্তা ভেঙেই বৃহস্পতিবার সকালবেলায় এক দল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে পড়ে এবং আইসিইউ-তেই চন্দনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরই মূল অভিযুক্ত তৌসিফ রাজাকে গ্রেফতার করেছিল পাটনা পুলিশ। তারপর ধরা পড়ছে একে একে বাকিরাও।

খুনের মূল কারণ, প্রাক্তন দুই সঙ্গী চন্দন মিশ্র ও শেরু গ্যাংয়ের নেতৃত্ব শেরুর মধ্যে পুরনো দ্বন্দ্ব। জেলে থাকাকালীন তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়, চন্দন পরে ‘শেরু গ্যাং’ নাম ব্যবহার করেই পৃথক গোষ্ঠী গড়ে তোলে। সেই জেরেই এই হামলা, অনুমান পুলিশের। সেই রেষারেষিতেই কি মৃত্যু, আর কে বা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে। কলকাতা এবং পাটনার পুলিশের যৌথ অভিযান অব্যাহত বলেই জানিয়েছে পুলিশ।


```