Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মল্লারপুরে তৃণমূল নেতা খুনে ধৃত ১, 'একবছর আগে থেকেই খুনের হুমকি', অভিযোগ নিহতের স্ত্রীর

শনিবার রাতে তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এরইমধ্যে বিস্ফোরক অভিযোগ নিহতের স্ত্রীর। তাঁর দাবি, 'এক বছর আগে থেকেই তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল।'

মল্লারপুরে তৃণমূল নেতা খুনে ধৃত ১, 'একবছর আগে থেকেই খুনের হুমকি', অভিযোগ নিহতের স্ত্রীর

তৃণমূল নেতা খুনে ধৃত ১

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 July 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো:  বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হল একজনকে (TMC Leader arrested in Birbhum)। শনিবার রাতে তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে (Baitullah Seikh) লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এরইমধ্যে বিস্ফোরক অভিযোগ নিহতের স্ত্রীর। তাঁর দাবি, 'এক বছর আগে থেকেই তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল।'

জানা গিয়েছে, শনিবার বিকেলে চায়ের দোকান থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লা শেখ (Baitullah Seikh)। সেইসময়েই তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা (TMC Leader killed in Birbhum)। তৃণমূল নেতার মাথার পিছনে ও ঘাড়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় বাইতুল্লাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত বাইতুল্লা শেখের স্ত্রী ময়ূরেশ্বর ১ নং পঞ্চায়েত সমিতির বর্তমান অধ্যক্ষ। পরিবারের দাবি, প্রতিদিন প্রায় একই পথ ধরে বাড়ি ফিরতেন ওই তৃণমূল নেতা। তাই দুষ্কৃতীরা পরিকল্পনা করেই তাঁকে খুন করেছে বলে অনুমান করা হচ্ছে। গোষ্ঠীসংঘর্ষেরও অভিযোগ উঠছে। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বাইতুল্লাকে।  

নিহতের স্ত্রী জানিয়েছেন, 'এক বছর আগে থেকেই বাইতুল্লা শেখকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। আগেও তাঁর ওপর বোমা ছোড়া হয়েছে।' পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের খোঁজ করা হবে বলে জানা গিয়েছে।

২১ জুলাইয়ের মাত্র ক'দিন আগেই তৃণমূল নেতা খুনে শোরগোল পড়েছে। দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় নেতৃত্ব। 


```