Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাটনা হাসপাতাল গুলিকাণ্ড: আনন্দপুর থেকে আটক আরও ৫ জন, পুলিশে জালে মোট ১০

শনিবার ভোরে নিউটাউনের শাপুরজির একটি অভিজাত আবাসন থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পাটনা এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের মধ্যে চার জন সরাসরি খুনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পাটনা হাসপাতাল গুলিকাণ্ড: আনন্দপুর থেকে আটক আরও ৫ জন, পুলিশে জালে মোট ১০

আনন্দপুর থেকে আটক আরও ৫

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 July 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: পাটনার হাসপাতালে গুলিকাণ্ডে কলকাতা থেকে আটক আরও পাঁচজন। শনিবার রাতে আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের ধরল পুলিশ। পাটনার হাসপাতালে আইসিউতে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনায় পুলিশের জালে এখনও পর্যন্ত ১১ জন।  

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে একটি গাড়িকে কলকাতার দিকে আসতে দেখা যায়। সেই গাড়ির সূত্র ধরেই তদন্তে নতুন তথ্য পাওয়া যায়। এরপর কলকাতার আনন্দপুর, ভাঙড়-সহ বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি। অবশেষে আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে সন্দেহভাজন পাঁচ জনকে আটক করে পুলিশ।

সেই গেস্ট হাউসের উল্টো দিকের এক বাসিন্দা জানান, 'সন্ধে সাড়ে ৭টা নাগাদ দেখি এলাকা পুলিশে ভরে গেছে। একটু পরেই একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। একজনকে স্ট্রেচারে শুইয়ে নামানো হয়। তিনি বেঁচে ছিলেন না, মারা গিয়েছেন, বোঝা যাচ্ছিল না। পুলিশ ঘণ্টাখানেক ছিল, তার মধ্যেই সব কিছু ঘটে যায়।” এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এর আগেই শনিবার ভোরে নিউটাউনের শাপুরজির একটি অভিজাত আবাসন থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পাটনা এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের মধ্যে চার জন সরাসরি খুনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ পাটনার একটি বেসরকারি হাসপাতালে ঢুকে এক গ্যাংস্টারকে আইসিইউ-র মধ্যেই গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহতের নাম চন্দন মিশ্র। বিহারের বক্সারের বাসিন্দা চন্দনের নামে ২৪টি ফৌজদারি মামলা ছিল, যার মধ্যে ১২টি খুনের অভিযোগ।

চিকিৎসার জন্য পুলিশের পাহারায় হাসপাতালে ভর্তি ছিল চন্দন। কিন্তু সেই নিরাপত্তা ভেঙেই বৃহস্পতিবার সকালবেলায় এক দল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে পড়ে এবং আইসিইউ-তেই চন্দনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরই মূল অভিযুক্ত তৌসিফ রাজাকে গ্রেফতার করেছিল পাটনা পুলিশ। তারপর ধরা পড়ছে একে একে বাকিরাও।

খুনের মূল কারণ, প্রাক্তন দুই সঙ্গী চন্দন মিশ্র ও শেরু গ্যাংয়ের নেতৃত্ব শেরুর মধ্যে পুরনো দ্বন্দ্ব। জেলে থাকাকালীন তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়, চন্দন পরে ‘শেরু গ্যাং’ নাম ব্যবহার করেই পৃথক গোষ্ঠী গড়ে তোলে। সেই জেরেই এই হামলা, অনুমান পুলিশের। সেই রেষারেষিতেই কি মৃত্যু, আর কে বা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে। কলকাতা এবং পাটনার পুলিশের যৌথ অভিযান অব্যাহত বলেই জানিয়েছে পুলিশ।
 


```